স্টাফ রিপোর্টার: ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে৷’ চাওয়াটার ব্যাপ্তি চাই৷ চাই প্রসারতা৷ ‘আমার’ নয় ‘আমাদের’৷ এই মানসিকতার জন্ম দিতেই মেয়ের অন্নপ্রাশনের সাড়ম্বর অনুষ্ঠানে ২৭ অনাথ শিশুকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানকে এক অন্য মাত্রা এনে দিলেন বিদ্যাসাগর কলেজের ইংরেজি বিভাগের তরুণ অধ্যাপক অভিষেক বিশ্বাস৷
কোন্নগর হাতিকুল এলাকায় অধ্যাপক থেকে শিক্ষানুরাগী, রাজনীতিজ্ঞ থেকে সমাজের বিশিষ্টদের সঙ্গে অনুষ্ঠান উপভোগের পাশাপাশি রেন কোট থেকে পোশাক উপহার হিসাবে গ্রহণ করল অনাথ শিশুরা৷ রিষড়া ঘোড়ামারা শিশু আনন্দ আশ্রমের ২৭ আবাসিক শিশুর ইচ্ছাপূরণে আগামিদিনে একাধিক পদক্ষেপ করারও কর্মসূচি নেন এই অধ্যাপক দম্পতি৷ তাঁদের কথায়, শিশুরা প্রকৃত সাহচর্য ও সাহায্য পেলে মানুষ হয়ে উঠতে বেশি সময় নেয় না৷ সহায়-সম্বলহীন এই শিশুদের পাশে দাঁড়াতে পারলে প্রকৃত ধর্ম পালন করা হবে৷ তাই এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করে এদের আনা হয়েছে৷
প্রকৃত ভালবাসা আর একটু সাহায্যই এই বাবা-মাহীন সন্তানদের প্রকৃত আলো দেখাতে পারে বলে মনে করেন অনাথ আশ্রমের মৃত্যুঞ্জয়বাবু৷ তাঁর কথায়, অভিষেকবাবুর মতো মানুষ একটু সাহায্য করলে সমাজের বহু অনাথ শিশু নিজের জীবন গড়তে পারবে৷ ভুল পথে না গিয়ে নিজেদের চিনতে শিখবে৷ তবেই সমাজের প্রকৃত অগ্রগতি হবে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা