Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
North 24 Parganas

টিভি দেখা নিয়ে বিবাদ! ভাতের পাত থেকে যুবককে তুলে নিয়ে ‘খুন’ প্রতিবেশীদের

ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা গোপালনগরে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:১১

options
link
টিভি দেখা নিয়ে বিবাদ! ভাতের পাত থেকে যুবককে তুলে নিয়ে ‘খুন’ প্রতিবেশীদের zoom
ভাতের পাত থেকে যুবককে তুলে নিয়ে 'খুন' প্রতিবেশীদের। ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

সামান্য টিভি দেখা নিয়ে বিবাদ! তাতেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে খুনের অভিযোগ এলাকারই ২ বাসিন্দার বিরুদ্ধে। এলাকারই মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ মুণ্ডা। গোপালনগর থানার বৃদ্ধপাল্লা এলাকার বাসিন্দা তিনি। তবে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজের জন্য ভিনরাজ্যে থাকতেন। মাস কয়েক আগে ফিরেছেন গোপালনগরের বাড়িতে। সম্প্রতি বিশ্বজিতের বউ বাপের বাড়িতে গিয়েছেন। ফলে দিনের বেশিরভাগ সময়ই এলাকার ক্লাবেই থাকতেন তিনি। জানা যায়, দিন তিনেক আগে ক্লাবে টিভি দেখা নিয়ে নিতাই ও টোটোন নামে এলাকার দুই যুবকের সঙ্গে বচসা হয় বিশ্বজিতের। সেই সময়ই নাকি বিশ্বজিৎকে খুনের হুমকি দেয় অভিযুক্তরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে বাড়িতে খেতে বসেছিলেন যুবক। সেই সময় টোটোন ও নিতাই তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর আর ফেরেননি যুবক। সারারাত খোঁজখবর নিলেও তার হদিশ মেলেনি। শুক্রবার সকালে এলাকার মাঠে মেলে বিশ্বজিতের রক্তাক্ত দেহ। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত টোটোনকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.