ফের বন্ধ শিলিগুড়ি-সিকিম যোগাযোগের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত রাস্তা। বিভিন্ন জায়গায় নেমেছে ভূমিধস। এহেন পরিস্থিতিতে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কাজ। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ভোর থেকে ১০ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে ‘ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’। পাহাড়ের গায়ে ঝুলে থাকা ধসের ধ্বংসাবশেষ ও আলগা পাথর অপসারণের কাজ চলছে ভোর ৫টা থেকে। চলবে সকাল ১১টা পর্যন্ত। এরফলে সেভক কালীবাড়ির কাছে যান চলাচল ব্যাহত হচ্ছে।
মেরামতের কাজ চলাকালীন সমস্ত ছোট ও বড় যানবাহনকে গজলডোবা-ওদলাবাড়ি-গরুবাথান রুটে চলাচল করতে বলা হয়েছে।
ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে জাতীয় সড়ক ছয়ঘণ্টা বন্ধ রাখার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি পরিষেবা ছাড়া অন্য সব ধরনের যান চলাচল ভোর ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। নির্মাণ সামগ্রী পরিবহন এবং রাস্তা চওড়া করার কাজের জন্য সড়ক সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ৬ ঘণ্টার মেরামতের কাজ চলাকালীন সমস্ত ছোট ও বড় যানবাহনকে গজলডোবা-ওদলাবাড়ি-গরুবাথান রুটে চলাচল করতে বলা হয়েছে।
সর্বশেষ খবর
-
জীবন্ত পাঠশালা! দেশভাগ ও পরিচয়হীনতায় ভোগা বাঙালি সমাজ উত্তমকুমারের মধ্যেই দেখেছিল আশার আলো
-
বাংলাদেশের দলকে গোলের মালা, এশিয়া অভিযানের শুরুতেই বড় জয় ইস্টবেঙ্গলের
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
নীতীনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা