শংকরকুমার রায়, রায়গঞ্জ: অশান্তি কোনও দম্পতির মধ্যেই না হয়! কিন্তু, সেই অশান্তিই ডেকে আনল চরম বিপর্যয়৷ স্বামীর মুখে বাপের চলে যাওয়ার কথা শুনে আত্মহত্যা করলেন স্ত্রী৷ শোয়ার ঘর থেকে ওই গৃহবধূর নিথর দেহ উদ্ধার করল পুলিশ৷ শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ২ ব্লকের সাহাপুরে৷ ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী গৃহবধূ মানসিকভাবে সুস্থ ছিলেন না৷
[ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে]
বছরখানেকের দাম্পত্যজীবন৷ কিন্তু, স্ত্রী হালিমা বিবির সঙ্গে প্রায় রোজই অশান্তি হত গোয়ালপোখর ২ ব্লকের সাহাপুরের কোনামাদাস এলাকার বাসিন্দা ইনসান আলির৷ পরিবারের লোকেদের দাবি, সংসারে শান্তি ফে্রাতে হালিমাকে বাপের বাড়ি রেখের আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ইনসান৷ এই নিয়ে শুক্রবার রাতেও স্বামী-স্ত্রীর অশান্তি হয়েছিল৷ শনিবার সকালেঅবশ্য একবার ঘরের বাইরে বেরিয়েছিলেন হালিমা৷ এরপর ফের শোয়ার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন এবং গলার দড়ি দিয়ে আত্মহত্যা করেন৷ প্রতিবেশীদের দাবি, স্বামী তাঁকে বাপের বাড়ি রেখে আসার সিদ্ধান্ত নিয়েছেন৷ একথা শোনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হালিমা৷ মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ৷ ঘরের দরজা ভেঙে ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করে চাকুলিয়ার থানার পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ এদিকে, স্ত্রী আত্মঘাতীর হওয়ার পর পালিয়েছেন ইনসান আলি৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক ভারসাম্যহীন ছিলেন হালিমা বিবি৷ চাকুলিয়া থানার ওসি দিলীপ রায় বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷’
[লটারির নামে প্রতারণার শিকার, কন্যাশ্রীর ২৫ হাজার টাকা খোয়ালেন কলেজ ছাত্রী]
সর্বশেষ খবর
-
‘শেখানো তোতাপাখি’ করে রেখেছিলেন সিবিআইয়ের আইনজীবী! বিস্ফোরক অভয়ার বাবা
-
উত্তপ্ত উত্তর দমদম, ত্রাণ পাচারের গাড়ি আটকে চেয়ারম্যানের অফিসে ভাঙচুর, মারধর কাউন্সিলরকে
-
‘তারিখ পে তারিখ’, তবুও আদালতে গরহাজির, বনগাঁ কাণ্ডে মিমির বিরুদ্ধে চার্জশিট!
-
দোকানে মাংস কেটে দিন গুজরান, তৃণমূল আমলে কোটি টাকার সম্পত্তি! রকেটের গতিতে উত্থান নাসিরের
-
‘ডিভোর্সের আগে জন্মদিনে দেবশ্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম…’, কোন ‘অভিমান’-এর কথা বললেন প্রসেনজিৎ?