Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

স্বচ্ছ ভারত প্রচারে এবার শামিল গব্বর সিংও

‘আরে ও সাম্ভা...’ জরিমানা কত জানা আছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৭, ০৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০১৭, ০৮:১৩

options
link
স্বচ্ছ ভারত প্রচারে এবার শামিল গব্বর সিংও zoom

অরূপ বসাক: কখনও উঠে এসেছে সিনেমার কাহিনিতে, কখনও বিয়ের কার্ডে। স্বচ্ছ ভারতের প্রচারে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই ভিন্ন ভিন্ন রূপে এর গুরুত্ব বুঝিয়েছেন। সেই ভিন্নতাই এবার চোখে পড়ছে রেলের স্টেশন চত্বরে লাগানো পোস্টারে। যেখানে স্বচ্ছ ভারতের প্রচারে আসরে নেমে পড়েছে স্বয়ং গব্বর সিং।

[পৌষমেলা উপলক্ষ্যে রেলে ‘অতিরিক্ত সারচার্জ’, কাঠগড়ায় একশ্রেণির টিকিট পরীক্ষক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিউ মাল জংশন স্টেশন চত্বরে মোবাইল থেকে একটু চোখ তুলে তাকালেই দেখা মিলবে এই পোস্টারের। যাতে গব্বর সিংয়ের ছবি তো রয়েইছে, সঙ্গে রয়েছে শোলে ‘শোলে’ সিনেমার বিখ্যাত সংলাপ। সিনেমায় ‘সাম্ভা’র কাছে নিজের মাথার দাম জানতে চেয়েছিল গব্বর। তবে এখানে সে জানতে চেয়েছে যেখানে সেখানে ময়লা ফেলার জরিমানা কত?

37484955-1698-435a-9cc3-5d6287d81bf3

জন সচেতনতা বাড়াতে এই অভিনব উদ্যোগ বেশ ভালই সাড়া ফেলেছে। বর্তমানে নিউ মাল জংশন স্টেশন চত্বরে সৌন্দর্যায়নের কাজ চলছে। স্টেশনের প্রতীক্ষালয় থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই বিভিন্ন জায়গায় চোখে পরবে বোর্ডটি। যাত্রীদের মুখে মুখেও ফিরছে সংলাপটি। একে অপরকে প্রশ্ন করছেন, ‘কিতনে জুরমানা রাখা হ্যায় সরকার?’

[২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার রাজবাড়ি থেকে চুরি যাওয়া রাজকন্যার ছবি]

এন এফ রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম চন্দ্রভীর রমনের জানান,  শোলে বিখ্যাত সিনেমা। সমস্ত যাত্রীর কাছে স্বচ্ছ রেল, স্বচ্ছ ভারতের প্রচার আকর্ষণীয় ভাবে তুলে ধরতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। রেল এই উদ্যোগে খুশী যাত্রীরা। নিত্যদিনের যাত্রী নিরুপমা দে সরকার, বিনয় চৌধুরীদের কথায়, রেলের এই অভিনব উদ্যোগে এবার স্টেশন চত্বর কিছুটা হলেও পরিস্কার থাকবে। আমজাদ খানের মত এক জন বড় অভিনেতাকে পোস্টারে তুলে ধরায় তা সকলের কাছে আরও গ্রহণযোগ্য হবে। ওদলাবাড়ি পরিবেশ প্রেমী সংগঠন ন্যাসের সম্পাদক বিশু নন্দী বলেন, এটা রেলের ভাল উদ্যোগ। গব্বর সিং চরিত্রটি সবার জানা। তাঁকে আইডল যে প্রচার হচ্ছে তাতে সুফল মিলছে। বর্তমানে আলিপুর থেকে শুরু করে সেভক পর্যন্ত বিভিন্ন স্টেশনে গব্বর সিং এর ফ্লেক্স লাগানো হয়েছে। আর ৫০০ টাকার যে ফাইন ধরা হয়েছে তাতেও মানুষ স্টেশন এলাকা এবং ট্রেনে নোংরা করতে ভয় পাবে।

[বড়দিনে বেসামাল মহিলাদের সামলাতে রাস্তায় প্রমীলা বাহিনী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.