সংবাদ প্রতিদিন ব্যুরো: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উইল মেনে শান্তিনিকেতনে পৌষমেলা করতে হবে তিন দিন৷ ৭ পৌষ থেকে মেলা শুরু হয়ে চলবে ৯ পৌষ পর্যন্ত৷ এর বাইরে এক দিনও বেশি মেলা চালানো যাবে না৷ ফিরিয়ে নিয়ে আসতে হবে মেলার কৌলিন্য৷ পৌষমেলাকে কেন্দ্র করে হওয়া দুষণ নিয়ে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত৷
শান্তিনিকেতনে পৌষমেলা শুরু হয়েছিল ১৮৯৪ সালে৷ দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে ব্রাহ্মমন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে শুরু হয় পৌষমেলা৷ উৎসব পরিচালনার জন্য ট্রাস্টও গঠন করেছিলেন দেবেন্দ্রনাথ৷ তাঁর উইলেও তিন দিন পৌষমেলার উল্লেখ করা ছিল৷
কিন্তু কালে কালে কলেবরে বড় হয় পৌষমেলা৷ তিন দিনের পরিবর্তে মেলার মেয়াদ আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়৷ প্রচুর মানুষের সমাগম হওয়ায় প্রত্যাশিতভাবেই মেলার দিনগুলিতে বিশ্বভারতী চত্বরে দূষণ ছড়ায়৷ জাতীয় পরিবেশ আদালতে মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত৷ সেই মামলায় বিশ্বভারতী কর্তৃপক্ষের বক্তব্য শুনতে চায় আদালত৷
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানান, তিনদিন মেলা আয়োজনের জন্য শান্তিনিকেতন ট্রাস্টকে অনুমতি দেওয়া হয়েছে৷ বাকি দিনগুলিতে সেখানে যে মেলা চলে তাতে বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও নিয়ন্ত্রণ নেই৷ তখন মেলা চলে যায় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে৷ তাই পরিবেশ দূষণের ভার তাঁদের উপরেও বর্তায়৷
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন