সংগ্রাম সিংহ রায়, শিলিগুড়ি: শনিবার পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন শিলিগুড়িতে। মাটিগাড়ার হিমাচল বিহারে এই কেন্দ্রের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ১৯ ফেব্রুয়ারি থেকে পুরোদস্তুর কাজ শুরু করে দেবে কেন্দ্রটি। এই কেন্দ্রটি চালুর খবরে খুশির হাওয়া উত্তরবঙ্গে। এর ফলে পাসপোর্টের জন্য আর এই এলাকার বাসিন্দাদের গ্যাংটক, বহরমপুর, বা কলকাতা ছুটতে হবে না। এখানেই পাসপোর্টের জন্য আবেদন করা, নথি জমা দেওয়া, ছবি তোলা-সহ যাবতীয় কাজ হবে। পাসপোর্ট নবীকরণের প্রক্রিয়াও এখানেই করা যাবে বলে জানানো হয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট অফিসার বিভূতিভূষণ কুমার বলেন, “সমস্ত প্রক্রিয়া হয়ে গিয়েছে। পরিকাঠামোও প্রস্তুত। এখন থেকে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাজ এখান থেকেই করা সম্ভব হবে।”
[সিভিক ভলানটিয়ার দেখছেন রোগী! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজব ছবি]
২০০০ সালে শিলিগুড়িতে পাসপোর্টের আবেদন জমা নেওয়ার জন্য একটি কেন্দ্র চালু হয়। কিন্তু আবেদনের সংখ্যার নিরিখে তা অচিরেই গ্যাংটক ও বহরমপুরকে ছাড়িয়ে যায়। এই বিপুল সংখ্যক আবেদনপত্র যাচাই করার মতো পরিকাঠামোই কার্যত ছিল না। তাই এই কেন্দ্রটির পরিকাঠামো উন্নত করার দাবি ওঠে। সেই মতো ২০১১ সালে আবেদনপত্র গ্রহণ কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। নতুন পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালুর জন্য কার্যালয়ের খোঁজ শুরু হয়। এরপর এসজেডিএ-র তরফে মাটিগাড়ার হিমাচল বিহারে একটি ভবনে নতুন পাসপোর্ট অফিসের পরিকাঠামো গড়ে দেওয়া হয়। ২০১৭ সালেই সেই কাজ শেষ হয়। মাঝে একবার উদ্বোধনের দিনক্ষণ ঠিক হলেও পুরনির্বাচনের জন্য তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হতে চলায় খুশি সব মহল।
[সাইবার ক্রাইম আসছে পাঠ্যসূচিতে, নির্দেশ মুখ্যমন্ত্রীর]
সর্বশেষ খবর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান