মৃত ঘোষণা করে সদ্যোজাতের দেহ পরিবারের হাতে তুলে দিয়েছিল নার্সিংহোম কর্তৃপক্ষ। কবরস্থ করতে গিয়ে দেখা যায়, নড়াচড়া করছে সদ্যোজাত ওই কন্যাসন্তান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব পোলতা গ্রামে। তড়িঘড়ি সদ্যোজাতকে উদ্ধার করে ভর্তি করা হয় বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে। সিসিইউতে চলছে চিকিৎসা। শিশুকন্যার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে প্রসব যন্ত্রণা নিয়ে বসিরহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ বছর বয়সি রুবিনা পারভিন। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। প্রসবের পরেই নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, জন্মের পরেই সদ্যোজাতের মৃত্যু হয়েছে। এরপরই দেহ প্লাস্টিকে প্যাকিং করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। দেহ নিয়ে বাড়িতে ফিরে আসেন পরিবারের লোকজন। শুরু হয় সদ্যোজাতকে কবরস্থ করার প্রস্তুতি। দেহ নিয়ে বাড়ি ফিরে আসার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত ১০টা নাগাদ প্লাস্টিক খুলতেই সদ্যোজাত নড়াচড়া করে ওঠে। তড়িঘড়ি তাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সে বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
ইতিমধ্যেই সদ্যোজাতের পরিবারের সদস্যরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠিন শাস্তির দাবি জানিয়েছে সদ্যোজাতের পরিবার।
সর্বশেষ খবর
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়
-
বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, অথচ ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্নই ছিল না! বিরাট স্বীকারোক্তি গিলের
-
‘বাড়িতে যা দেখবে তাই শিখবে’, ছেলে বিহানের জন্য নিজেদের মধ্যে কোন বদল এনেছেন ভিকি-ক্যাটরিনা?
-
তামিল অস্মিতায় আঘাত! হাইওয়ের সাইনবোর্ডে হিন্দি লেখায় সাসপেন্ড ২ আধিকারিক
-
গান্ধী জয়ন্তীতে বিরাটিতে বামেদের সভামঞ্চে ব্যাপক ভাঙচুর! আক্রান্ত মহিলারাও