নবেন্দু ঘোষ, বসিরহাট: সাংসদ হতে পারলে মানুষের পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন তিনি৷ ভোট মিটে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পূরণ করলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান৷ ইদের আগে দরিদ্র মানুষদের হাতে তুলে দিলেন জামাকাপড়৷ নিজের কেন্দ্রের সাংসদের হাত থেকে শাড়ি নিয়ে বেজায় খুশি স্থানীয়রাও৷
[ আরও পড়ুন: ‘পুলিশের জিভ ছিঁড়ে নেব’, হুমকি দিয়ে বিতর্কে বীরভূমের বিজেপি নেতা]
বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পর এদিন জনসভাও করেন বসিরহাটের তারকা সাংসদ৷ লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন নুসরত জাহান৷ এই সাফল্যের জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান অভিনেত্রী-সাংসদ৷ তিনি বলেন, ‘‘আমি কৃতজ্ঞ প্রতিটি মানুষের কাছে৷ আমার একটা আশা ছিল। আপনারা সম্মান দিয়ে সেই জায়গা দিয়েছেন৷ বসিরহাটের মানুষের জন্য আমরা এখানে রয়েছি৷ আমি চাইব আগামী দিনে এভাবেই বসিরহাটের মানুষের কাজে আসতে৷ আপনাদের মন জয় করেছি৷ আরও মন জয় করব৷’’

[ আরও পড়ুন: ‘বিজেপি করলে মাথা কেটে নিয়ে যাব’, হুমকি পোস্টারে চাঞ্চল্য মধ্যমগ্রামে]
লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বারবার বিরোধীদের সমালোচনার শিকার হয়েছেন নুসরত জাহান৷ তারকা ইমেজকে কাজে লাগিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট আসনটি দখল করার চেষ্টা করছেন বলেও সুর চড়ায় বিরোধীরা৷ আবার কখনও বিরোধীরা অভিযোগ করেছেন, নুসরতকে প্রার্থী নির্বাচন করে ধর্মকে হাতিয়ার করে ভোটবাক্স ভরানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে নিন্দুকদের দাবি খারিজ করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো স্বয়ং৷ নুসরতের উপর আস্থা রয়েছে বলেই বারবার জানিয়েছেন তিনি৷ নেত্রীর আস্থা যদিও বিফলে যায়নি৷বিপুল ভোটে জয়ী হয়েছেন টলিউড তারকা৷ তবে তাতেও সমালোচনা পিছু ছাড়েনি নুসরতের৷ হালফ্যাশনের পোশাক পরে প্রথমদিন সংসদে গিয়ে ছবি তুলেও সমালোচনার শিকার হয়েছেন বসিরহাটের নবনির্বাচিত সাংসদ৷ নিজের লোকসভা কেন্দ্রের জন্য আদৌও কোনও কাজ নুসরত করবেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই৷ যদিও সমালোচকদের উত্তর দেননি নুসরত৷ কিন্তু অনেকের মতে, সোমবার নাকি নিজের কাজের মধ্যে দিয়ে নিন্দুকদের জবাব দিলেন তারকা সাংসদ৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?