দেবব্রত দাস, খাতড়া: বাঁকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের। দ্রুত গতিতে ছুটতে থাকা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বৃদ্ধকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আদিত্য মাহাতো। বয়স ৬৪ বছর। তিনি প্রাক্তন রেলকর্মী। মৃত বৃদ্ধ বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার রাইপুর-হলুদকানালী রাজ্য সড়কে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মদনডি গ্রামের যুবক রমেশ মাহাতো মোটরবাইক নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। বাইকটি দ্রুত গতিতে ছিল বলে জানা গিয়েছে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে আদিত্য মাহাতোকে। ধাক্কার অভিঘাতে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন।
বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। দুই আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা আদিত্য মাহাতোকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রমেশ মাহাতোর মাথা ও মুখে গুরুতর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বিশ্বভারতীতে এবার শুরু হচ্ছে ছাগল চাষ, গড়ে তোলা হচ্ছে নতুন ইউনিট
-
‘ধর্মীয় গোঁড়ামি আর ঘৃণার রাজনীতি’, ভারতে ‘নাক গলানো’ পাক প্রেসিডেন্টকে ‘শিক্ষা’ দিল নয়াদিল্লি
-
‘জাতীয় স্বার্থেই নিকোবর প্রকল্প’, সবুজ ধ্বংস নিয়ে সাফই দিয়ে রাহুল গান্ধীকে তোপ রিজিজুর
-
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?
-
এই গাছেই আশ্রয় নিয়েছিলেন বিপন্ন রবিন হুড! মৃত্যু শেরউডের ১২০০ বছর পুরনো সেই বৃক্ষের