ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বরাবরই পুজোর সময় মিরিটিতে গ্রামের বাড়িতে হাজির থাকেন তিনি৷ রাইসিনা হিলসের বাসিন্দা হলেও সেই রুটিনে ছেদ পড়েনি৷ এবারেও বাড়ির পুজোতে মিরিটিতে আসছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ প্রথা মেনে রবিবার থেকেই পুজোর উপকরণের জন্য নাড়ু তৈরি শুরু হয়েছে মুখোপাধ্যায় পরিবারে৷ এবারে দেড় কুইণ্টাল গুড়ের নাড়ু তৈরি করা হচ্ছে৷
বিভিন্ন স্বাদের এই নাড়ু তৈরির পাশাপাশি তৈরি করা হচ্ছে ৫০ কেজি চিনির নাড়ু৷ বাড়ির পিছনে মাটির উনুনে মুখ্য কারিগর বাসুদেব মণ্ডলের তত্ত্বাবধানে শুরু হয়েছে নাড়ু তৈরির কাজ৷ ২০০টি নারকেল রয়েছে নাড়ু তৈরির জন্য৷ গুড় ও চিনির পাশাপাশি খই নাড়ু, মুড়ি নাড়ু, চিড়ে নাড়ু, ছোলা-বাদাম নাড়ুও তৈরি করা হচ্ছে৷ খই ও গুড় মিশিয়ে করা হচ্ছে প্রণববাবুর প্রিয় মুড়কি৷ রাষ্ট্রপতির বাড়িতে পুজোয় যাঁরা আসেন, তাঁদের এই নাড়ু দেওয়া হয়৷
একটা সময়ে প্রণব মুখোপাধ্যায় নিজে নাড়ুর স্বাদ পরীক্ষা করতেন৷ এমনকী, স্বাদ বাড়ানোর ফর্মুলাও বাতলে দিতেন৷ এখন অবশ্য সেসব আর হয়ে ওঠে না৷ নাড়ু তৈরির দেখভালের দায়িত্বে থাকা রবি চট্টোপাধ্যায় বলেন, “এ বছর দেড় কুইণ্টাল গুড় ও ৫০ কেজি চিনির নাড়ু তৈরি হচ্ছে৷ ২০০টি নারকেল দিয়ে তৈরি হচ্ছে নারকেল নাড়ু৷” ষষ্ঠীতে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত দিয়েই উদ্বোধন হবে মিরিটি বাড়ির বিখ্যাত মুখোপাধ্যায় বাড়ির পুজো৷ রীতি মেনে এবারেও গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিজের হাতে খাওয়াবেন মুখোপাধ্যায় বাড়ির মহিলারা৷
রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হলেও প্রতি বছর তিনি নিয়ম করে পুজোর সময় মিরিটিতে চলে আসেন৷ চণ্ডীপাঠও করেন৷ এ বছরেও তার অন্যথা হবে না৷ ইতিমধ্যেই রাষ্ট্রপতি পুত্র প্রণব মুখোপাধ্যায়য়ের সাংসদ পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় পুজোর প্রস্তুতি দেখতে মিরিটি গ্রামে ঘুরে গিয়েছেন৷ প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ৷ এখন শুধু ঢাকে কাঠি পড়ার অপেক্ষা এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আগমনের প্রতীক্ষা৷
সর্বশেষ খবর
-
‘রাজনীতির অংশ হব না’, ২১ জুলাই তৃণমূলের কোনও মঞ্চেই নয়! সিদ্ধান্তে অনড় শহিদ বিশ্বনাথ রায়ের পরিবার
-
লর্ডসে রোহিতদের ম্যাচ দেখতে গিয়ে ‘কেলেঙ্কারি কাণ্ড’ অক্ষয়ের! দেখে কী করলেন সইফ-তৈমুর?
-
আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে জমি দখল! বাঁকুড়ায় গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা
-
ভাসছে বাংলা, খরাক্লিষ্ট অন্ধ্রে বৃষ্টি আনতে ধুমধাম করে ব্যাঙের বিয়ে!
-
পুলিশকেই ‘গ্রেপ্তার’, ভারী ট্রফি তুলতে গিয়ে অবাক! বিশ্বজয়ের মঞ্চ মাতাল ইয়ামালের ভাইয়ের দুষ্টুমি