সুবীর দাস, কল্যাণী: এবার গণপিটুনিতে দুষ্কৃতীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে। গুরুতর জখম আরও এক দুষ্কৃতী হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
[আরও পড়ুন: নদিয়ায় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা প্রভাবশালী তৃণমূল নেতার]
ঘটনার সূত্রপাত মাস খানেক আগে। জানা গিয়েছে, রাতে এলাকার একটি বিল পাহাড়া দিত তিন দুষ্কৃতী। কিন্তু দিনের বেলায় এলাকায় কার্যত সন্ত্রাস ছড়াত তারা। একাধিকবার এলাকার যুবকদের মারধর থেকে শুরু করে মহিলাদের উত্যক্ত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, শনিবার রাতেও একই ঘটনা ঘটে। এদিন ওই বিলের পাশ থেকে যাওয়ার সময় দুই যুবকের পথ আটকায় অভিযুক্তরা। তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেয় ওই দুষ্কৃতীরা। এই খবর চাউর হতেই রাগে ফুঁসতে শুরু করেন স্থানীয়রা। এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত ৩ দুষ্কৃতীর উপর চড়াও হন। বেধড়ক মারধর করা হয় তাদের। প্রাণে বাঁচতে বাইক নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতী। ঘটনাস্থল সংলগ্ন এলাকার একটি জলাশয়ে ঝাঁপ দেন অপরজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের হাত থেকে মিলন মৈত্র নামে একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে কল্যাণী থানার পুলিশ। এরপর এলাকার জলাশয় থেকে উদ্ধার হয় জনেক সরকার নামে আরও এক দুষ্কৃতীর দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গণপিটুনির জেরেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অসামাজিক কাজকর্ম চালাচ্ছিল দুষ্কৃতীরা। প্রতিবাদ করতে গেলে হুমকির মুখেও পড়তে হত তাদের। পুলিশের তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে আক্রান্তদের দৌরাত্ম্যের কথা। কিন্তু ঠিক কী হয়েছিল শনিবার রাতে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: প্রতিবেশীকে খুন করে মাটিতে পুঁতে দিলেন বধূ, থানায় গিয়ে আত্মসমর্পণ মহিলার]
সর্বশেষ খবর
-
দুর্নীতি পাঁক থেকে বেরতে একাদশ-দ্বাদশের শিক্ষ নিয়োগে নয়া তালিকা প্রকাশ এসএসসি-র
-
শুটিংয়ে ফের লক্ষ্যভেদ, ভারতে এল এশিয়াডের পঞ্চম সোনা, পদক সংখ্যায় হাফসেঞ্চুরি!
-
রান্নার সময় গ্যাস সিলিন্ডারে প্রবল বিস্ফোরণ, হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি, উত্তরপ্রদেশে মৃত ৪
-
কুনালের পর অগ্নিমিত্রার সঙ্গে মঞ্চভাগ, ‘দলবদলু’ তকমা জুটতেই শ্রীলেখার হেঁয়ালি, ‘ভাবনা তো ট্যাক্স ফ্রি’
-
বাতিল সব ম্যাচ, না জিতেই সেমিতে চার দল! এশিয়াডে ফের সোনা জিততে শ্রেয়সদের প্রতিপক্ষ কারা?