জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ওপার বাংলায় যাওয়া এখন আরও সহজ। যাত্রীদের সুবিধার্থে এবার চালু হল অনলাইন স্লট বুকিং। বৃহস্পতিবার পেট্রাপোলে সূচনা হল ওয়েব সাইটের। উদ্বোধন করেন ল্যান্ডফোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান আদিত্য মিশ্র৷ সঙ্গে ছিলেন ম্যানেজার কমলেশ সাইনি৷
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব মানুষ ভারত থেকে বাংলাদেশে যেতে চান, তারা এক সপ্তাহ আগে ওয়েবসাইটে ইমিগ্রেশনের স্লট বুকিং করতে পারবেন। বুকিংয়ের সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। ওই রেজিস্ট্রেশন নম্বর নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় পেট্রাপোল বন্দরের অভিবাসন দপ্তরের কাউন্টারে যোগাযোগ করতে হবে। সেখানেই নথিপত্র পরীক্ষার পরে সরাসরি যাত্রীরা অভিবাসন দপ্তরে যেতে পারবেন। এদিন কমলেশবাবু বলেন, “আজ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ইমিগ্রেসনের স্লট বুক করা যাবে। পরে অ্যাপস চালু হবে। যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে।
[আরও পড়ুন: ‘ভাত চাই, চাকরি চাই’, মেট্রো স্টেশনে ঢুকে বিক্ষোভ উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের]
এই ব্যবস্থা চালু হওয়ায় খুশি যাত্রীরা। তাঁরা মনে করছেন দুর্ভোগ অনেকটাই কমবে। কারণ এতদিন বাংলাদেশে যেতে হলে পেট্রাপোল গিয়ে নথিপত্র পরীক্ষার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো৷ ঝড়-বৃষ্টি গরমে তারা অসুস্থও হয়ে পড়ত অনেকসময়। রাসেল মিঞা নামে এক বাংলাদেশী যাত্রী বলেন, “আমরা আশা করছি এই ব্যবস্থা চালু হলে আমাদের দুর্ভোগ কমবে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না।”
[আরও পড়ুন: পুকুর ভরাট করলে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে অভিযুক্তকেই, কড়া নির্দেশ হাই কোর্টের]
সর্বশেষ খবর
-
গুঁড়িয়ে দিয়েছিলেন পাকিস্তানি যুদ্ধবিমান, বায়ুসেনা ছেড়ে নতুন চাকরিতে সেই অভিনন্দন বর্তমান
-
মেসির জন্য থমকে যাবে খেলা! লিওর জন্য বেনজির পদক্ষেপ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের
-
‘উত্তম কুমার কখনও অতীত হবেন না’, মহানায়কের জন্ম শতবর্ষে প্রসেনজিতের শ্রদ্ধাঞ্জলি
-
বারবার ঠিকানা বদলেও লাভ হল না! আর জি কর কাণ্ডে বেঙ্গালুরুতে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান
-
মহানায়কের জন্ম শতবর্ষে বর্ণাঢ্য আয়োজনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, রাজ্যজুড়ে ৪ দিনব্যাপী উত্তম-স্মরণ
