Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Padmashree

বিজেপি কর্মী পরিচয় দিয়ে পদ্মশ্রী প্রাপ্ত তাঁতশিল্পীকে মারধর! নিজেই পুলিশের দ্বারস্থ অভিযুক্ত

কালনার বিজেপি বিধায়ক জানিয়েছেন, এসব বিজেপির সংস্কৃতি নয়। তদন্তের পর দোষীর কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।

Advertisement
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ২১:৫৫

link
অভিষেক চৌধুরী
অভিষেক চৌধুরী

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ২১:৫৫

options
link
বিজেপি কর্মী পরিচয় দিয়ে পদ্মশ্রী প্রাপ্ত তাঁতশিল্পীকে মারধর! নিজেই পুলিশের দ্বারস্থ অভিযুক্ত zoom
ছেলের সঙ্গে পদ্মশ্রী প্রাপ্ত তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ। নিজস্ব ছবি।

পদ্মশ্রী প্রাপ্ত কালনার তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথকে মদ্যপ অবস্থায় মারধর, গালিগালাজ করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত নিজেকে বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি করেন জ্যোতিষ। সোমবার গভীর রাতের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু শিল্পী নন, তাঁর পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ উঠেছে। পালটা মারধরের অভিযোগ করেন প্রতিবেশী যুবকও। দুই পক্ষই কালনা থানার দ্বারস্থ হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে কালনার বিজেপি বিধায়ক জানিয়েছেন, এসব বিজেপির সংস্কৃতি নয়। তদন্তের পর দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযুক্ত যুবকের নাম লক্ষ্মণ দাস। জানা গিয়েছে, সোমবার বিকেলে জ্যোতিষবাবুর বাড়ি লাগোয়া একটি কুয়ো খোঁড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অশান্তি হয়। আর এই বিষয়কে কেন্দ্র করেই মারধরের ঘটনা ঘটে। জ্যোতিষবাবুর অভিযোগ, “আমরা সকলে মিলে বাড়িতে বসে চা খাচ্ছিলাম। লক্ষ্মণ দাস নামে ওই যুবক মদ্যপ অবস্থায় আমাদের বাড়িতে চড়াও হন। নিজেকে বিজেপি কর্মী বলে পরিচয় দিয়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে আমাকে, আমার ছেলে ও পুত্রবধূকে মারধর করেন।” অন্যদিকে, লক্ষ্মণের পালটা অভিযোগ, কুয়ো কাটাকে কেন্দ্র করে জ্যোতিষবাবু ও তাঁর পরিবারের সদস্যরা তাঁর উপর প্রথমে চড়াও হন। প্রতিবাদ করলে সকলে মিলে মারধর করেন। তবে লক্ষ্মণ স্বীকার করে নিয়েছেন যে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কালনার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার এবিষয়ে জানান, এসব বিজেপির সংস্কৃতি নয়। ঘটনার প্রকৃত তদন্ত হোক। দোষ প্রমাণিত হলে ওই যুবকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.