সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে রাজ্যে ফের অশান্তি। এবার আক্রান্ত বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর পরিবার। রানাঘাট দক্ষিণের বিধায়কের দাবি, তাঁর বাবা, মা এবং ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও সে দাবি খারিজ করেছে ঘাসফুল শিবির।
বিজেপি বিধায়কের পরিবারের লোকজন জানান, রবিবার সন্ধেয় তৃণমূলের তরফে এলাকায় একটি মিছিল করা হয়। ওই মিছিল শেষে কৃষ্ণগঞ্জের বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা শুরু হয়। প্রথমে এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে সকেট বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কের পরিবারের লোকজন। আর সেই সময় বিজেপি বিধায়কের বাবা, মা ও ভাইকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেই অভিযোগ। শুধু তাই নয় মুকুটমণি অধিকারীর ভাই অনুপমের আরও অভিযোগ, তাঁর উপর লোহার রড নিয়েও বেশ কয়েকজন চড়াও হয়।
[আরও পড়ুন: স্বামীর পর টার্গেট স্ত্রী, একই পরিবারের সদস্যদের উপর পরপর অ্যাসিড হামলায় রহস্য]
মুকুটমণি অধিকারীর বাবা, মা ও ভাই বর্তমানে হাসপাতালে ভরতি। বিজেপি বিধায়কের ভাইয়ের চোট বেশ গুরুতর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে কৃষ্ণগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও তৃণমূল হামলা, বোমাবাজির অভিযোগ মানতে নারাজ। জেলা তৃণমূল মুখপাত্র দেবাশিস রায়ের দাবি ভোটের আগে কুৎসার রাজনীতি করছেন মুকুটমণি অধিকারী।
[আরও পড়ুন: এবার একদিনের নোটিসেই বিয়ে! ‘তৎকাল রেজিস্ট্রি’ চালুর পথে রাজ্য?]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?