সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) হিংসার বলি আরও এক। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলপি। দৌলতপুরে প্রাণ গেল এক কংগ্রেস কর্মীর। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।
কুলপির দৌলতপুরের বাসিন্দা আলফাজ হালদার। কংগ্রেসের সক্রিয় কর্মী হিসাবেই পরিচিত তিনি। গত সোমবার ওই কংগ্রেস কর্মী ভোটপ্রচারে বেরোন। অভিযোগ, সেই সময় তাঁর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তাতেই গুরুতর জখম হন তিনি।
[আরও পড়ুন: ভোটের দিন পঞ্চায়েত এলাকার শ্রমিকদের সবেতন ছুটি ঘোষণা রাজ্য সরকারের]
ওই কংগ্রেস কর্মীকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়। ওই কংগ্রেস কর্মীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। বৃহস্পতিবার ওই বেসরকারি হাসপাতালেই প্রাণ যায় তাঁর। আলফাজের মৃত্যুর ফলে ভোট হিংসায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮।
[আরও পড়ুন: ভোটের আগেই BJP বিধায়কের গুদাম থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ]
সর্বশেষ খবর
-
চাকরির জায়গায় মনোবল হারাচ্ছেন? নিজেকে ব্যক্তিত্বময় করে তুলতে খেয়াল রাখুন এই ৬ বিষয়
-
বিয়ের পর প্রাক্তন কিরণের সঙ্গে ক্লিনিকে আমির, অঝোরে কান্না ছেলে আজাদের, ভাইরাল ভিডিও
-
‘ইন্ডিপেন্ডেন্স ডে শব্দটি ডিকশনারি থেকে সরানো উচিত’, স্বাধীনতা দিবসে কেন একথা বললেন শান্তনু ঠাকুর?
-
যুদ্ধের ৫ মাস পার, নেই খাবার, জল! ট্রাম্পের ‘খেলা’য় সাগরে বিপন্ন মার্কিন সেনাদের জীবন
-
বিস্মৃতির আড়ালে দুবরাজপুরের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি, ফলকের দাবিতে সরব স্থানীয়রা