নন্দন দত্ত, সিউড়ি: পরপর ন’বার। গ্রাম পঞ্চায়েতের (Panchayat Election) তিনটি স্তরে জয়ী হয়ে জেলা তো বটেই রাজ্যেও রেকর্ড করলেন মল্লারপুরের ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট আমলেও ছিলেন অপ্রতিরোধ্য, এখন তৃণমূলের আমলে তো কথাই নেই। ৬৩ বছরের ধীরেন্দ্রবাবু এবার জয়ী হয়েছেন ময়ূরেশ্বর এক ব্লকের ডাবুক পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসন থেকে।
পঞ্চায়েত রাজনীতির অগাধ পান্ডিত্য সত্বেও মহাভারতের বিদুরের মতনই তিনি ব্রাত্য। গতবারের জেলা পরিষদের মেন্টর থেকে পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়াতে হলেও অভিমান থাকলেও দলের বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই তাঁর। তিনি জানান, “আসানসোল সংশোধনাগারে গিয়ে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে গিয়ে এবার সভাধিপতির দাবি জানিয়েছিলাম। উনি রাজি ছিলেন। কিন্তু দল জেলা পরিষদের টিকিটই দিল না।”
[আরও পড়ুন: সম্ভবত আর বেঁচেই নেই বিদ্রোহী ‘পুতিনের রাঁধুনি’! প্রিগোজিন নিয়ে বিস্ফোরক দাবি আমেরিকার]
১৯৮৩ সাল থেকে টানা ২০০৩ পর্যন্ত মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। সিপিএমের আমলে তিনিই কেন্দ্রীয় সরকারের সেরা গ্রাম পঞ্চায়েতের পুরষ্কার এনেছেন। একবার একশো দিনের কাজের জন্য। অন্য চারবার সামগ্রিক বিচারে।একশো দিনের কাজে নিজের এলাকায় প্রথম শ্রমিকদের বায়োমেট্রিক পেমেন্টের ব্যবস্থা করেন। নিজস্ব তহবিল থেকে অ্যাম্বুল্যান্স কেনেন এলাকাবাসীদের জন্য। বিদুরের মতনই রাজকার্যে বেশী আগ্রহী। দলগত প্রাণ। প্রশাসনিক পান্ডিত্য অগাধ। কিন্তু জনপ্রিয় হলেও সাংগঠনিক নন। তাঁর কোনও অনুগামী নেই। তাই জেলা তৃণমূলে তিনি বিদুরের ভূমিকায়।
[আরও পড়ুন: সম্ভবত আর বেঁচেই নেই বিদ্রোহী ‘পুতিনের রাঁধুনি’! প্রিগোজিন নিয়ে বিস্ফোরক দাবি আমেরিকার]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!