সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) পাশে দাঁড়ালেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বীরভূমের ভারচুয়াল সভা থেকে কেষ্ট মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সরব ঘাসফুল শিবিরের সভানেত্রী। তাঁর কথায়, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” এর আগেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুষেছেন তিনি।
পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও শেষপর্যন্ত ভারচুয়াল সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সভা থেকে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পাওনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়েও সরব হন তিনি। মমতার কথায়, “কেষ্টর নামে বলা হচ্ছে। ওঁর মেয়েকে পর্যন্ত আটকে রেখেছে। দোষ করলে আদালতে প্রমাণ করুক। কিন্তু প্রমাণ তো করতে পারছে না।” এরপরই তৃণমূল সভানেত্রীর দাবি, “আটকে রাখা হয়েছে যাতে ও (অনুব্রত মণ্ডল) তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।”
[আরও পড়ুন: পুলিশি ‘চক্রান্ত’, বাসন্তী পৌঁছেও নিহত TMC কর্মীর পরিবারের সঙ্গে দেখা হল না বোসের]
উল্লেখ্য়, এবার কেষ্টহীন বীরভূমে (Birbhum) হচ্ছে পঞ্চায়েত ভোট। প্রায় এক বছর হতে চলল জেল হাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। সুদূর দিল্লির তিহাড়ে রয়েছেন তিনি। রাজ্য়ে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সাধারণত লালমাটির জেলার ভোট নিয়ন্ত্রণ করেছেন কেষ্ট মণ্ডল। কিন্তু এবার সেটা হচ্ছে না। তৃণমূল বারবার অভিযোগ করেছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন কার্যত সেই অভিযোগেই সিলমোহর দিলেন তৃণমূল সভানেত্রী।
[আরও পড়ুন: সরকারি জমিতে ‘অবৈধ’ নির্মাণ, কুলপিতে পুলিশের জালে ISF প্রার্থীর স্বামী]
সর্বশেষ খবর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণের বিরোধিতার ‘শাস্তি’, প্রতিবাদীরা পাবে না ‘আইনজীবী’ স্বীকৃতি!
-
ভবিষ্যতের ভুল আগেই এড়ানো সম্ভব, শৈশবেই দেওয়া হোক আর্থিক শিক্ষার পাঠ
-
বদলের বঙ্গে স্বাধীনতা দিবসে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, মোদির পরই সম্প্রচারিত হবে শুভেন্দুর বার্তা
-
ফের উত্তরাখণ্ডের টানেলে দুর্ঘটনা, সুড়ঙ্গে আচমকা জলস্রোত-ধস, ভিতরে আটকে অন্তত ১০ শ্রমিক
-
উত্তম শতবর্ষিকীতে বিশেষ প্রদর্শনী, মিঠুন-প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর