Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Panchayat Poll

Panchayat Poll: ‘আমিও লজ্জিত, এমনটা হওয়ার কথা না’, ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত

আর কী বললেন বিধায়ক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ২০:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ২০:৫৫

options
link
Panchayat Poll: ‘আমিও লজ্জিত, এমনটা হওয়ার কথা না’, ভোটে হিংসা নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত zoom

অর্ণব দাস, বারাসত: এবার ভোটে হিংসা নিয়ে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। বললেন, “এটা শুধু আমার একার নয়, সব বাঙালির লজ্জা।” যদিও ঘটনার জন্য নিজের দলকে দায়ী করতে রাজি নন তিনি।

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত প্রায় একমাস ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। জেলায় জেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে অশান্তি চলছে। মৃত্যুর ঘটনা ঘটেছে প্রচুর। ভোট ও উপনির্বাচনের দিনেও একাধিক প্রাণ গিয়েছে। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে বাংলার। সোমবার বিকেলে তারকা বিধায়ক চিরঞ্জিত বারাসতে এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে শাসকবিরোধী দুই দলের একাধিক কর্মী সমর্থকের মৃত্যুর প্রসঙ্গে বলেন, “বাঙালি হিসেবে কে লজ্জিত নন। সকলেই লজ্জিত। আমি নিজেও লজ্জিত। এরকম তো হওয়ার কথা নয়, উচিতও নয়! মৃত্যু কেন হবে। এটা যেমন বাস্তব। কিন্তু এরসঙ্গে আমাদের পার্টির কি সম্পর্ক রয়েছে? এটা হয়েছে সকলের মিলিত যোগে। আমাকেও বিদেশে যেতে হয়। সেখানে সবাই যখন একথা বলবে, তখন আমারও শুনতে ভাল লাগবে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘ভোটে এত পুলিশ থাকলে ছেলেকে হারাতাম না’, আক্ষেপ বাসন্তীর নিহত TMC কর্মীর মায়ের]

বিধায়কের সংযোজন,”ভোটে হিংসা, মৃত্যু বঙ্গ রাজনীতিতে ট্র্যাডিশন হয়ে গিয়েছে। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। নতুন কিছু নয়।” বিরোধীরা বারবার দাবি করছে, ছাপ্পা ভোটে জিতবে শাসকদল। কিন্তু এদিন বামেদের প্রসঙ্গ টেনে চিরঞ্জিত বোঝানোর চেষ্টা করছেন যে বাস্তবে ছাপ্পা ভোটে সরকার গড়া সম্ভব নয়। বামেরা যেভাবে হেরেছে তাতেই প্রমাণ যে, মানুষ যদি পরিবর্তন চায়, তবে তা হবেই, এমনটাই দাবি করেছেন চিরঞ্জিত।

[আরও পড়ুন: ভুল ট্রেনে উঠতেই বিপত্তি! জলপাইগুড়িতে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.