রাজা দাস, বালুরঘাট: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Vote 2023) মিটে গিয়েছে। তা সত্ত্বেও উত্তাপের অন্ত নেই। শাসক-বিরোধী চাপানউতোর যেন লেগেই রয়েছে। ভোটগণনা কেন্দ্রের সিসিটিভি ও হার্ডডিস্ক চুরিকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জোর শোরগোল। স্থানীয় বিডিও’র অভিযোগকে হাতিয়ার করেই সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে পালটা জবাব দেয় তৃণমূল।
১১ জুলাই বিকেলেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, বালুরঘাট কলেজে ভোট গণনায় কারচুপি হয়েছে। এই অভিযোগে জেলাশাসকের দপ্তরের সামনে ধরনায় বসেন সুকান্ত মজুমদার। এরপর ওইদিন রাত বারোটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত গণনা কেন্দ্রের সামনেই দাঁড়িয়ে থাকেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, গণনা কেন্দ্রে ব্যাপক কারচুপি করা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই এই কাজ চলছে বলেও দাবি সুকান্তর।
[আরও পড়ুন: উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি সামলাতে দল পাঠাচ্ছে নবান্ন, নেতৃত্বে সেচমন্ত্রী, টুইট মুখ্যমন্ত্রীর]
অভিযোগের রেশ কাটতে না কাটতেই সিসিটিভি চুরি যাওয়ার তথ্য সামনে আসে। খোদ বিডিও-ই দাবি করেন বালুরঘাট কলেজের ভোটগণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ ও হার্ডডিস্ক চুরি গিয়েছে। এই অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্তর দাবি, “এটা পরিকল্পিত। যেহেতু বিজেপি বিষয়টি নিয়ে আদালতে যাবে। এবং আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইতে পারে, তাই আগেভাগেই সেগুলিকে হারিয়ে যাওয়ার কথা বলছেন ব্লক উন্নয়ন আধিকারিক।” যদিও তৃণমূল এই অভিযোগে কান দিতেই নারাজ। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকির দাবি, বিজেপি যদি মনে করে আদালতে যাবে তো যাক। আইন আইনের পথে চলবে।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘আগামী ৫ মাসের মধ্যে সরকার পড়ে যাবে’, বিস্ফোরক দাবি শান্তনুর]
সর্বশেষ খবর
-
মেয়ের নীলছবির ব্যবসায় যুক্ত ছিলেন বাবাও! ‘কটেন্ট ক্রিয়েটর’ সুমাইয়াকে জেরা করে বিস্ফোরক তথ্য
-
বিশ্বকাপে ডাচদের কাছে হেরে অঙ্ক জটিল, তবুও কীভাবে সেমিফাইনালে যেতে পারে ভারত?
-
‘সিস্টেমের বিচ্যুতি, ষড়যন্ত্রের ছক’, অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে নতুন কথা শমীকের
-
চুপিসারে মা হওয়ার পর গর্ভাবস্থার মুহূর্ত ভাগ, সন্তান কোলে প্রথমবার প্রকাশ্যে প্রশ্মিতা
-
মায়ের বুকের দুধের গয়না! ‘ব্রেস্ট মিল্ক জুয়েলারি’ কেনার আগে এই তথ্যগুলি না জানলেই মুশকিল