অর্ণব দাস, বারাকপুর: বেজেছে উপনির্বাচনের বাদ্যি। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে তৃণমূলের হয়ে লড়ছেন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী। শুক্রবার বারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। বিধায়ক নির্মল ঘোষের আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান মীনাক্ষী। উল্লেখ্য, পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে (Anupam Dutta) পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল। তাই সেখানে উপনির্বাচন।
দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানালেন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ অনুপম দত্তের খুনের জবাব দেবে। নিহত স্বামী অনুপম দত্তের আদর্শ অবলম্বন করে সাধারণ মানুষের জন্য কাজ করার আশ্বাস মীনাক্ষীর। জয়ের বিষয়ে আশাপ্রকাশ করেন তিনি।
[আরও পড়ুন: ‘অতিরিক্ত লোভ আর উচ্চাকাঙ্ক্ষাই শেষ করে দিল মেয়েকে’, আক্ষেপ মঞ্জুষার মায়ের]
বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তিনি জানান, আগামী ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটগ্রহণ (Election) । একইদিনে নির্বাচন হবে পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড, উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড, দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড, ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং হুগলির চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড।
কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আজ অর্থাৎ শুক্রবার থেকে ২ জুন পর্যন্ত চলবে মনোনয়ন জমা করার পালা। বেলা ১১টা থেকে বিকেল তিনটে পর্যন্ত জমা করা যাবে মনোনয়ন। এবার ভোটপ্রচারে তেমন কোনও বাধা নিষেধ থাকছে না। তবে রাত ন’টা থেকে সকাল ন’টা পর্যন্ত কোনও মিছিল বা সভা করা চলবে না। কোভিড প্রোটোকল হিসেবে মিছিল, সভায় স্যানিটাইজার-মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক। তবে ভোটের ফল ঘোষণার দিন এখনও ঘোষণা করা হয়নি।
[আরও পড়ুন: পাটুলি থেকে উদ্ধার বিদিশার ‘বান্ধবী’ মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ, মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য]
সর্বশেষ খবর
-
হাওড়ায় তৃণমূল নেতার অর্ধেক মাথা মুড়িয়ে, জুতোর মালা পরিয়ে পাড়া ঘোরালেন এলাকাবাসীরা
-
তৃণমূল নেতাদের গ্রেপ্তারে খুশি! দলের ভরাডুবির মধ্যে বিস্ফোরক দেবাংশু
-
৭ মাসের প্যালেস্তিনীয় শিশুকে গুলি করে মারল ইজরায়েলি সেনা! বর্বরতায় স্তম্ভিত বিশ্ব, হাহাকার পরিবারের
-
বিশ্বকাপ খেলতে যাওয়া ইরাকি ফুটবলারকে হেনস্তা, মার্কিন মুলুকে ‘জঙ্গি’ সন্দেহে আটক, ৭ ঘণ্টা জেরা!
-
ডায়মন্ড হারবার মডেলে নতুন বিতর্ক, তৃণমূল প্রধানের বাড়িতে মিলল পুলিশের পোশাক, গুলির খোল!