সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের টেস্টের ভূগোল পরীক্ষায় ভারতের মানচিত্রে বিভ্রাট। আর সেই নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। বুধবার এই নিয়ে তৃনমূল সরকারকে কাঠগড়ায় তুলেছিল বিজেপি। আর বৃহস্পতিবার তারই পালটা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, এই প্রশ্নের সঙ্গে পর্ষদের কোনও সম্পর্ক নেই। রাজ্যকে বেকায়দায় ফেলতে পুরোটাই বিজেপির চক্রান্ত।
[জায়সির কবিতা অবলম্বনেই ‘পদ্মাবতী’, সংসদীয় কমিটিকে বনশালি]
বুধবার নিজেদের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলন করে বিজেপির শিক্ষা সেল দাবি করে, তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন এই ম্যাপ সরবরাহ করে। ম্যাপে মধ্যশিক্ষা পর্ষদের জলছাপ রয়েছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, দেশের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকেরও দৃষ্টি আকর্ষণ করা হবে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বিজেপি নেতৃত্ব। এরই জবাব দিয়ে এদিন পার্থ বলেন, ‘ভূগোলের একটি ভুল মানচিত্র নিয়ে চক্রান্ত করতে চাইছে বিজেপি। এই ধরনের মানচিত্র পর্ষদ প্রকাশ করে না। এমনকী ওই মানচিত্রে পর্ষদের কোনও জলছবিও নেই।’ এর সঙ্গে তিনি যোগ করেন, ‘এই মানচিত্র কীভাবে ছাপা হল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেবে পর্ষদ। দোষীদের কেউ ছাড় পাবে না।’ এদিকে, অভিযোগ উঠছে ভূগোলের ওই প্রশ্নপত্রের পিছনে দায় রয়েছে শাসক দল তৃণমূলের শিক্ষা সংগঠনের এক প্রভাবশালী শিক্ষকের। জানা গিয়েছে, এন্টালির যে স্কুলে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, তার নেপথ্যে রয়েছেন ওই শিক্ষক।
[মুসলিমদের শেষকৃত্যে লাউডস্পিকারে আজান নিষিদ্ধ, পুর-নোটিসে বিতর্ক তুঙ্গে]
এর আগে মানচিত্র বিভ্রাট নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘তৃণমূল কি কাশ্মীরকে ভারতের অঙ্গরাজ্য মনে করে না, নাকি অরুণাচলকে ভারতের অঙ্গ মনে করে না? আমরা এর জবাব চাই। এটা দেশদ্রোহিতার শামিল। আমরা এর বিরুদ্ধে আন্দোলনে নামব।’ বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এই কাজ তৃণমূলের টিচার্স সেলের। তাঁর বক্তব্য, ‘তাহলে কি বুঝে নিতে হবে যে চিন ও পাকিস্তানের দাবি মেনে নিয়েছে এ রাজ্যের সরকার?’ বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা বলেন, ‘তৃণমূল দেশকে ভাঙতে চাইছে।’ এই ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তিনি প্রশ্ন তোলেন, ‘যে চিন ও পাকিস্তানের আগ্রাসন থেকে ভারতীয় ভূখণ্ডকে রক্ষা করতে শহিদ হয়েছেন আমাদের সেনা, তাঁদের আত্মাহুতির কি কোনও মূল্য নেই তৃণমূলের কাছে?’
সর্বশেষ খবর
-
প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডির কার্যালয়ে তরোয়াল! উদ্ধার লাঠির বান্ডিল, কাঁড়ি কাঁড়ি ত্রিপল
-
পুণে হত্যা কাণ্ডে এবার নজরে সিয়ার ‘বন্ধু’! ‘বিয়ে হবেই না’, ভাইরাল চ্যাট ঘিরে রহস্য
-
পরকীয়ার টান! তিন সন্তানকে ঘরে রেখে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা
-
সদ্যোজাত কোলে একদিনে ৭০টি রিল! জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের ‘আসক্তি’তে বিতর্কের ঝড়
-
‘কালের যাত্রায় পা মিলিয়ে’ মমতার সঙ্গ ছেড়ে বিধানসভায় চন্দ্রিমা, বৈঠক ঋতব্রত-সন্দীপনদের সঙ্গে