Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬

এ কী শিক্ষা! স্কুল ছাড়ার দিনে নিজের বিদ্যালয়েই ভাঙচুর পড়ুয়াদের

উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ নাকি নৈতিকতার অধঃপতন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ১৮:৩৫

options
link
এ কী শিক্ষা! স্কুল ছাড়ার দিনে নিজের বিদ্যালয়েই ভাঙচুর পড়ুয়াদের zoom

শান্তনু কর, জলপাইগুড়ি: নিজের ছেলেবেলার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে প্রত্যেকেরই আলাদা অনুভূতি রয়েছে। দীর্ঘদিন স্কুলে কাটানোর পর প্রিয় জায়গা ছেড়ে যাওয়ার দিন অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। বন্ধুদের সঙ্গে প্রিয় ক্লাসরুমে শেষবারের মতো গল্প, শিক্ষকদের আর্শীবাদ। এভাবেই মুহূর্তগুলো কেটে যায়। জলপাইগুড়ি হাই স্কুলের কয়েকজন পড়ুয়া বুঝিয়ে দিলেন এই দিনটা যেন তাণ্ডব চালানো সময়। বুধবার ওই পড়ুয়াদের স্কুল শেষ হয়। অভিযোগ, উচ্ছ্বাস দেখানোর নামে স্কুলে তাণ্ডব চালায় দ্বাদশ শ্রেণির ছাত্ররা।

JPG-SCHOOL-RANSACK.jpg-2

Advertisement

[শপিং কার্ডের তথ্য হাতিয়ে প্রতারণা, পুলিশের জালে ২]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নির্বিচারে ভাঙা হয় চেয়ার-টেবিল। ক্লাসরুমে ফ্যানগুলোও আস্ত ছিল না। এমনকী শৌচাগারে অবাধে চলে তাণ্ডব। আনন্দের এমন বহিঃপ্রকাশ নিয়ে জলপাইগুড়ি শহরে শোরগোল পড়ে গিয়েছে। পড়ুয়াদের একাংশের এমন কাণ্ডকারখানায় সরব স্কুলের বর্তমান ছাত্র থেকে প্রাক্তনীরা। যে স্কুল নিয়ে তাদের গর্ব সেখানে দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রের এমন আচরণ কেউ মেনে নিতে পারছেন না। জলপাইগুড়ি শহরের অশোকনগর এলাকায় স্কুলটি। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। জলপাইগুড়িতে স্কুলটির বেশ সুনাম রয়েছে। বিদ্যালয়ের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। স্কুল কর্তৃপক্ষ কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ গুন জানান, ক্লাস টুয়েলভের পড়ুয়াদের স্কুল ছাড়ার দিনে এমন তাণ্ডব চলে। তছনছ করা হয় স্কুলের একাংশ। এই ঘটনায় তিন ছাত্রকে চিহ্নিত করা হয়েছে। তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় বসতে দেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।

[অনলাইন কেনাকাটায় প্রতারণা, গ্রেপ্তার প্যাকেজিং সংস্থার ৩ কর্মী]

ভাঙচুরের ঘটনায় লজ্জিত স্কুলের বর্তমান থেকে প্রাক্তনীরা। বিদ্যালয়ের প্রাক্তনরা বলছেন তাদের প্রিয় স্কুলের গায়ে কখনও কোনও কলঙ্কের দাগ লাগেনি। এই স্কুল থেকে যারা বেরিয়েছেন তাদের অন্যেকেই প্রতিষ্ঠানের নাম গৌরবাণ্বিত করেছেন। ক্লাস টুয়েলভের পড়ুয়াদের একাংশ আচরণে তারা মর্মাহত। এভাবে জলপাইগুড়ি হাইস্কুল সংবাদ শিরোনামে আসবে, তা যেন কোনওভাবেই তারা মানতে পারছেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.