Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

আগামী বছর থেকেই ফিরছে পাশ-ফেল প্রথা, কলকাতায় জানালেন জাভড়েকর

এনসিআরটি’র সিলেবাস অর্ধেক করার প্রস্তাবও দেন তিনি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৮, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০১৮, ১৮:৩৫

options
link
আগামী বছর থেকেই ফিরছে পাশ-ফেল প্রথা, কলকাতায় জানালেন জাভড়েকর zoom

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী শিক্ষাবর্ষ থেকে ফিরতে চলেছে ‘পাশ-ফেল’ প্রথা৷ আসন্ন বাদল অধিবেশনে স্কুলে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার ব্যাপারে বিল পাশ করানো হবে বলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর৷ তবে, পাশ-ফেল নিয়ে বিল পাশ করানো হলেও রাজ্যগুলির ঘাড়ে তা চাপিয়ে দেওয়া হবে না বলেও এদিন তিনি সাফ জানিয়ে দেন৷ রাজ্যের স্বাধীনতার উপর পুরো বিষয়টি নির্ভর করবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী৷ পাশ-ফেল ফেরানোর পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে সিলেবাস পরিবর্তনের করার বিষয়েও জানান তিনি৷

এদিন সাংবাদিক বৈঠক করে এনসিআরটি’র সিলেবাস অর্ধেক করার প্রস্তাবও দেন তিনি৷ সিলেবাস পরিবর্তন নিয়ে ৩৭ হাজার পরামর্শ এসেছে বলেও জানান৷ ২০১৯-এর কিছুটা ও পরবর্তীতে ২০২০ সালে কিছুটা সিলেবাস কমানোর আশ্বাস দেন মন্ত্রী৷ ক্লাস ও বিষয় অনুযায়ী সিলেবাস অর্ধেক করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে বলেও প্রাথমিক আলোচনার কথা জানান৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী জানান, আগামী জুলাইয়ে সংসদে নতুন শিক্ষা বিল আসবে৷ পঞ্চম ও অষ্টম শ্রেণিতে পাশ-ফেল নিয়ে বিল। ২৫টি রাজ্যের সহমত জানিয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অগস্টের মধ্যে নিয়ে আসার জন্য কথাবার্তা চলছে। জুনের শেষে নতুন শিক্ষানীতির রিপোর্ট আসবে। তারপর ক্যাবিনেটে যাবে বলেও জানান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা ফেল করবে, দু’মাস পরে আরও এক বার তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। তাতেও যদি পাশ করতে না পারলে, সেক্ষেত্রে তাকে সেই ক্লাসেই রাখা হবে। এই নিয়ে আইন সংশোধিত হলে রাজ্যগুলি নিজেদের মতো বিষয়টি চালু করতে পারবে। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুসারে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা এখন আর নেই। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে। তিন বছর আগে বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর নতুন শিক্ষানীতি প্রণয়নের সিদ্ধান্ত হয়। পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনাই কেন্দ্রের প্রধান লক্ষ্য। শিক্ষার বিষয়টি কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকার অন্তর্ভুক্ত বলে সব রাজ্যের মত জানতে চায় কেন্দ্র। এই নিয়ে ২৫টি রাজ্য ইতিমধ্যেই পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে। রাজ্যের এই মনোভাবে স্পষ্ট পাশ-ফেল শীঘ্রই ফিরতে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.