সুমন করাতি, হুগলি: লোকাল ট্রেনেই বিশ্বকর্মা পুজোর আয়োজন। রীতিমতো নিয়ম-রীতি মেনে পুজো সারলেন পুরোহিত। প্রসাদে মিলল মিষ্টিও। সোশাল মিডিয়ায় ভাইরাল কাটোয়া লোকালের সেই ভিডিও।
প্রতিদিন একই ট্রেনে যাতায়াতের সুবাদে বন্ধু হয়ে ওঠেন কত মানুষ। ট্রেনই তাঁদের একসঙ্গে আনন্দ উদযাপনের জায়গা হয়ে ওঠে। আইবুড়োভাতের মতো অনুষ্ঠানও দেখা গিয়েছে ট্রেনে। সেই রকমই হল বিশ্বকর্মা পুজোও। বুধবার কাটোয়া লোকালে ধুমধাম করে চলল বিশ্বকর্মা আরাধনা। বুধবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল কাটোয়া স্টেশন ছাড়ে। হাওড়ায় পৌঁছয় ৮ টা বেজে ৪৫ মিনিটে। এই তিনঘণ্টা ধরে চলল পুজো। তাতে মেতে উঠলেন যাত্রীরা। ছিল গান-বাজনার আয়োজনও।
যাত্রীরা জানান, কয়েকবছর ধরে পুজো হচ্ছে। তবে মাঝে ছেদও পড়েছিল। করোনার সময় ট্রেন বন্ধ থাকায় সেই বছর পুজো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতেই পুজো শুরু হয়। রীতিমতো ঢাক-ঢোল, কাঁসর বাজিয়ে পুজো হয়। পুজো শেষে মিষ্টির প্যাকেট দেওয়া হয় সব যাত্রীদের। এই পুজোয় মেতে ওঠেন যাত্রীরা। তবে শুধু এই কাটোয়া লোকালই নয়। আরও অনেক ট্রেনেই রীতিমতো ধুমধাম করে হয় বিশ্বকর্মাপুজো।
সর্বশেষ খবর
-
‘এবার শান্তি পেয়েছেন তো?’ সনৎ দে-র গ্রেপ্তারিতে ‘পার্থ জ্যেঠু’র বিরুদ্ধে বিষোদগার মেয়ের
-
সন্ত্রাসের আঁতুড়ঘর পিলখানা! জঙ্গি হামিমের পর গ্রেপ্তার আরও এক যুবক, উদ্ধার আগ্নেয়াস্ত্র
-
ফের লেজার আলোয় দিকভ্রান্ত পাইলট! ১৫৯ যাত্রী নিয়ে মাঝ আকাশে চক্কর, বড় বিপদ এড়াল কলকাতা বিমানবন্দর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?