রাজকুমার কর্মকার, আলিপুরদুয়ার: সরকারি হাসপাতালে চিকিৎসককে হেনস্তার অভিযোগ৷ অভিযুক্ত আবার পুলিশকর্মী৷ প্রতিবাদে সোমবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা৷ দুর্ভোগে রোগীরা৷ হাসপাতালের সুপার চিন্ময় বর্মনের বক্তব্য, ‘চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি৷ পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা চলছে৷’
[সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধাকে বেধড়ক মার ছেলে ও পুত্রবধূর]
ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়৷ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে গত সোমবার ভরতি হন সুতপা বিশ্বাস নামে এক মহিলা৷ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি৷ মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ৷ কিন্ত, সন্তান প্রসবের পর থেকে শিরদাঁড়ার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন সুতপা৷ চিকিৎসকদের বক্তব্য, প্রসবের পর এমনটা হওয়া অস্বাভাবিক নয়৷ রোগীকে যন্ত্রণা কমানোর ইঞ্জেকশন দিয়েছেন তাঁরা৷ কিন্তু, তাতেও ওই মহিলার যন্ত্রণা কমেনি বলে অভিযোগ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় যখন সুতপা বিশ্বাসকে দেখতে যান চিকিৎসকরা, তখন তাঁদের সঙ্গে ওই মহিলার স্বামী অমৃত বিশ্বাসের বচসা হয়৷ চিকিৎসকরা স্ত্রীকে ছেড়ে দিতে চাইলেও, রাজি হননি তিনি৷ উলটে অমৃতবাবু আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসককে হেনস্তা করেন বলে অভিযোগ৷ অভিযুক্ত অমৃত বিশ্বাস আবার রাজ্য পুলিশের কনস্টেবল পদে কর্মরত বলে জানা গিয়েছে৷
ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে৷ শেষপর্যন্ত পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগ দায়ের করা হয়েছে আলিপুরদুয়ার থানায়৷ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে৷ ইন্ডোরে তো বটেই, আউটডোর বিভাগেও চিকিৎসক নেই৷ ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা৷ এদিকে সুপারের নির্দেশে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি সুতপা বিশ্বাস৷ তাঁর স্বামী পলাতক৷
[ কয়েকঘণ্টার ব্যবধানে একই পরিবারের ২ শিশুর রহস্যমৃত্যু, চাঞ্চল্য কোচবিহারে]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী