Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

ধানজমিতে বিকট শব্দে ফুটছে জল, তোলপাড় পটাশপুর

প্রাকৃতিক গ্যাসের সন্ধান মেলার সম্ভাবনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ১৫:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৩, ২০১৭, ১৫:৫৭

options
link
ধানজমিতে বিকট শব্দে ফুটছে জল, তোলপাড় পটাশপুর zoom

রঞ্জন মহাপাত্র,কাঁথি: ধানজমিতে বিকট শব্দ। তীব্র আওয়াজের মধ্যেই ফুটছে জমিতে থাকা জল। খেত থেকে বেরোচ্ছে গ্যাস। গুজব, ধাঁধা, যুক্তিতে তোলপাড় পূর্ব মেদিনীপুরের পটাশপুর।

[বাংলাকে ভাগ হতে দেব না, সংকল্প ছিল শহিদ অমিতাভের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় কৃষকরা শুরুতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ভয়ে তাঁরা বেশ কিছু ধান গাছ তুলে ফেলে দেন। তাতে ধোঁয়াশা আরও বাড়ে। দেখা যায় প্রায় ৮–১০ ফুট এলাকা জুড়ে জল টগবগ করে ফুটছে। কৃষকরা জলে নেমে দেখেন নিচে মাটি ছাড়া অন্য কিছুই নেই। মাটির নিচ থেকে গ্যাস বেরচ্ছে। শুক্রবার বিকালে পটাশপুর(১) ব্লকের বিডিও রণজিৎ হালদার ঘটনাস্থলে যান। ব্লক প্রশাসনের কর্মীরা কারণ খুঁজতে জলে নেমে পড়েন। তাঁরা হাত লাগিয়ে বুঝতে পারেন মাটির তলা থেকে গ্যাস জাতীয় কিছু বের হচ্ছে। তার ফলেই গরম জলের মতো ধান জমির জল ক্রমাগত ফুটে চলেছে। তবে স্থানীয়দের দাবি, সকালে ও সন্ধ্যায় জল ফোটার শব্দ কম হলেও দুপুরের দিকে অনেক গুন বেড়ে যায়। বিষয়টিকে প্রথমে ভৌতিক বলে মনে করা হলেও মাটির নিচে গ্যাস রয়েছে বলে মনে করেছেন স্থানীয়দের একাংশ। বিডিও রণজিৎ হালাদার জানান, কর্মীদের মাঠে নামানো হয়।  মাটির তলা থেকে গ্যাস বেরচ্ছে। বেশ কিছু দিন ধরেই এই ঘটনা ঘটে চলেছে। বিষয়টি মহকুমা প্রশাসনের নজরে আনা হয়েছে। সত্যি মাটির তলা থেকে গ্যাস বেরোলে পটাশপুরের মানুষের জন্য খুশির খবর হবে।

[তৃণমূলের মদতে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে বাধা, অভিযোগ দিলীপের]

অমরপুর গ্রামের সুনীল দাসের ধান জমিতে এই ঘটনা ঘটেছে। স্থানীয়েদর অনুমান গত তিন বছর ধরে বুদবুদ আকারে জল ফুটতে দেখা যাচ্ছে। শুরুতে বিষয়টিকে ভৌতিক বলে ভেবে সুনীলবাবু চাষের কাজে জোর দেন। কিন্তু মাঠ থেকে ধান উঠে যাওয়ার পর দেখা যায়, যেখান থেকে জলে বুদবুদ উঠছিল ঠিক সেখানেই বেশ খানিকটা মাটি বসে গিয়েছে। তিনি বাইরে থেকে মাটি এনে ধান জমি ভরিয়ে আবার চাষের কাজে নেমে পড়েন। এভাবেই গত তিন বছর ধরে চলছে। কিন্তু এবার ধান জমির মধ্যে থেকে গরম জল যেভাবে ফোটার পাশাপাশি বিকট শব্দ পাওয়া যাচ্ছে, তা অচেনা ঠেকেছে। বিষয়টি নজরে আসার পরই স্থানীয়দের জানান ওই কৃষক। মাটির নিচ থেকে গ্যাস বেরনোর বিষয়ে রহস্য উদঘাটনের জন্যে ওএনজিসি–র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছুদিন আগে পটাশপুর দুই ব্লক এলাকায় মাঠের মাঝখানে হঠাৎ আগুন জ্বলতে দেখা গিয়েছিল। অনেক সন্ধানের পরও সেই আগুন জ্বলার কারণ খুঁজে পায়নি প্রশাসনিক কর্তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.