সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা দিলেই পাওয়া যাবে ইচ্ছামতো সার্টিফিকেট। তা বিএ-ই হোক কিংবা পিএইচডি। পরীক্ষা দেওয়ারও প্রয়োজন নেই। এমনই এক প্রতারণাচক্র শহরের বুকে রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল। তবে শেষ রক্ষা হল না। এই জাল সার্টিফিকেট সংস্থার পর্দা ফাঁস করল পুলিশ। গ্রেপ্তার হল এই চক্রের পাঁচ পান্ডা। ধৃতদের নাম সুদীপ্ত হালদার, মুর্শিদ সারওয়ার, সঞ্জন কুমার দত্ত, পায়েল সরকার দত্ত এবং মোকিতুল ইসলাম। এই চক্রের মূল পান্ডা সুদীপ্ত হালদার।
[‘১৫ দিন অনেক বেশি বলেছি’, ফের শালীনতার মাত্রা ছাড়ালেন রূপা]
বেহালায় জয়শ্রী অ্যাকাডেমি নামে একটি সংস্থা চালাত ধৃতেরা। নিজেদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এজেন্ট পরিচয় দিয়ে ডিগ্রি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত তারা। সার্টিফিকেটও দিত। তবে সবই জাল। পুলিশ সূত্রে আরও জানা যায়, এক যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই সংস্থার সত্যতা সামনে আসে। অভিযোগকারী ওই যুবককে ডিসট্যান্স এডুকেশন সেন্টার ভেবে এই সংস্থায় গিয়েছিলেন। সস্তায় ডিগ্রি পাইয়ে দেওয়ার নামে তাঁর কাছ থেকে টাকাও নেয় এই সংস্থা। তবে কোনও ক্লাস বা পরীক্ষা কিছুই হয়নি। তাতেই সন্দেহ দানা বাঁধে ওই যুবকের। পরীক্ষার কথা জিজ্ঞাসা করলে সংস্থার তরফ থেকে জানানো হয়, টাকা দিলে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। শুক্রবার ওই সংস্থার অফিসে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রচুর জাল সার্টিফিকেট, স্ট্যাম্প-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র।
[শরীর চর্চা করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল যুবকের]
জানা গিয়েছে, প্রথমে ২৫ হাজার টাকা নিয়ে ভর্তি করানো হত। পরীক্ষার ফি বাবদ আরও ১০ হাজার টাকা নেওয়া হত। কিন্তু কোনও পরীক্ষা হত না। নিজেরাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করত। সংস্থার অফিস থেকে বুন্দেলখণ্ড, কর্ণাটক স্টেট ওপেন ইউনিভার্সিটি-সহ বিহার বোর্ড, ঝাড়খণ্ড ইন্টারমিডিয়েট কাউন্সিল-সহ বহু বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে।
[শহরে নয়া ‘হাওড়া ব্রিজ’, গড়া হবে ‘দ্বিতীয় হুগলি সেতু’ও]
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত