কখনও পশ্চিমবঙ্গের রাজ্যপাল। কখনও আবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ফোন যাচ্ছে মন্ত্রী অথবা মন্ত্রীরদপ্তরে। তালিকায় রয়েছেন সাংসদ, বিধায়করাও। নাম করে বিভিন্ন দাবি করতেন যুবক। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পরিচয় দিয়ে ফোন। রাজ্যের কৃষিমন্ত্রীকে রাজ্যপালের নাম নিয়ে ফোন। তদন্তে নেমে বালি থেকে যুবককে ধরল পুলিশ।
বীরভূম থানায় কৃষিমন্ত্রী অভিযোগ জানাতেই তদন্তে নামে পুলিশ। মোবাইল নম্বর ট্র্যাক করে দেখা যায় ওই যুবক বালিতে থাকেন। এরপরই বীরভূম পুলিশের কাছ থেকে খবর পেয়ে বালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তখনই জানা যায়, যুবকের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। তিনি মানসিকভাবে অসুস্থ বলেও জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি সাইবার ক্রাইমের মামলায় শুক্রবার বারাসত পুলিশ ওই যুবককে নিয়ে যায়।
আরও পড়ুন:
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানান, ওই যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে পরে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আপাতত সাইবার ক্রাইমের অন্য একটি মামলায় তাঁকে বারাসত পুলিশ ধরায়, বৃহস্পতিবার রাতে ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর