রাজা দাস, বালুরঘাট: তিন বছরের শিশুকে ধর্ষণ মামলায় দোষীর সাজা ঘোষণা করল বালুরঘাট(Balurghat) জেলা আদালত। শুক্রবার বালুরঘাট আদালতের বিচারক ২০ বছরের সশ্রম কারাবাস ও ১০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন। এদিন দুপুরে পকসো আইনে অভিযুক্তর সাজা ঘোষণা করা হয়েছে বলে জানান সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী।
ঘটনা ২০২০ সালের জানুয়ারি মাসের। সেসময় বালুরঘাট থানা এলাকার বাসিন্দা তিন বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পকসো আইনে শুরু হয় মামলা। গত চার বছর ধরে বিচারপ্রক্রিয়া চলছিল। গত বুধবার ওই যুবককে দোষী সাব্যস্ত করেন বিশেষ পকসো আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ। শুক্রবার সাজা ঘোষণা করা হয়েছে। ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: সঞ্জয়ের শুনানিতে গরহাজির CBI-এর আইনজীবী,তদন্তকারী অফিসার, ‘জামিন দিয়ে দেব?’, ভর্ৎসনা আাদালতের]
শুক্রবার আদালতের এই রায় শুনে আশ্বস্ত পরিবার। সদস্যরা বলছেন, ‘এতদিনে সুবিচার পেলাম’। আর জি কর আবহে ধর্ষণের ঘটনায় বালুরঘাটের বিশেষ পকসো আদালতের এই সাজাঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। রাজ্যে নারী ও শিশুদের উপর অত্যাচার রুখতে সদ্যই বিধানসভায় ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ পেশ করেছে রাজ্য সরকার। এই বিলে কঠোরতম শাস্তির বিধান দেওয়া হয়েছে। তবে তা আইনে পরিণত হতে সময় লাগবে। তার আগে বিচারপ্রক্রিয়া মেনে শিশুকে ধর্ষণের মতো দোষীকে সশ্রম কারাদণ্ড শোনাল বালুরঘাটের বিশেষ পকসো আদালত।
[আরও পড়ুন: অভয়াকে স্মরণ করেই শুরু রঙ্গকর্মীর ‘চন্দা বেড়নি’ নাটক, এও এক নারীর কাহিনি]
সর্বশেষ খবর
-
আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
-
রাম মন্দিরে চুরি প্রকাশ্যে আনা হিন্দু ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, পবিত্র তীর্থের মর্যাদারক্ষার প্রয়াস
-
সম্পত্তির লোভে মাকে খুন! সামাজিক অবক্ষয়ের নারকীয় রূপ
-
একবার নিলেই ৭ দিন নিয়ন্ত্রণে সুগার! দেশের বাজারে চালু বিশ্বের প্রথম সাপ্তাহিক ইনসুলিন
-
বিয়ের পাঁচদিনেই আরও এক চমকপ্রদ ঘটনা, বিদেশ থেকে কী সুখবর দিলেন আমির?