সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট। জমিজমা সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মার খেতে হল পুলিশকে। তাদের মারধর করে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে যায় স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের পোলেরহাটে জোর শোরগোল।
ভাঙড়ের পোলেরহাটের নাটাপুকুর এলাকার বাসিন্দা রসিদ মোল্লা, নাসিরুদ্দিন মোল্লা এবং জাহাঙ্গির মোল্লাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিবাদ চলছিল। সে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে দৌড়ে পৌঁছয়। সেখানে গিয়ে দুজনকে আটকও করে পুলিশ। তাদের গাড়িতে তোলার সময়ই ঘটনাস্থল তেতে ওঠে। অভিযোগ, পুলিশের হাত থেকে ওই দুজনকে কেড়ে নিতে যায় এলাকাবাসী। এক কনস্টেবলকে কিল, চড় ও ঘুসি মারা হয়। পুলিশের গাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।
তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার রাজ্যে আক্রান্ত হয়েছে পুলিশ। বীরভূম থেকে হুগলি, মেদিনীপুরে বারবার পুলিশকে টার্গেট করেছে মারমুখী জনতা। ভাঙড়ের এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে ধরপাকড় করা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত
-
তীর্থযাত্রায় বেরিয়ে আর ফেরা হল না, হরিয়ানা এক্সপ্রেসওয়েতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে মৃত ৬