অর্ণব দাস, বারাকপুর: দুর্গাপুজোর বিসর্জনের সময় মত্ত যুবকদের হাতে আক্রান্ত উর্দি! ঘটনাটি ঘটেছে টিটাগর পুরসভার ২২ নম্বরে ওয়ার্ডে। ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
খড়দহের রাসখোলা মাঠে প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিলেন বলরাম হাসপাতালের সামনে সমিতির সদস্যরা। সেই দলের বেশ কয়েকজন মত্ত অবস্থায় ঘাট এলাকার দাপাদাপি করতে থাকে বলে অভিযোগ। তা থামাতে যায় পুলিশ। তখনই মত্ত যুবকদের কয়েকজন পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একদল যুবক পুলিশকে কিল, চড়, ঘুষি মারছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। পুলিশকর্মীরা ‘আক্রান্ত’ হলে ছুটে আসে আগে থেকেই মোতায়েন র্যাফ। তাঁদের উপরও চড়াও হয় ওই যুবকের দল।
এরপরই লাটিচার্জ করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় হামলাকারীরা। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার পর থমথমে এলাকা। শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে পুলিশ। ধৃত চারজনকে আদালতে পেশ করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাতেও লেগেছে রাজনৈতিক রং। বিজেপি-সহ বিরোধী দলগুলির দাবি ওই মত্ত যুবকের দল শাসকদল ঘনিষ্ঠ। তৃণমূল সাফ জানিয়েছে, এই ঘটনায় দল যুক্ত নেই। প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি সামাল দিয়েছে। উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মানুষ-বন্যপ্রাণ সহাবস্থানেই বাজিমাত! জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্য হচ্ছে পুরুলিয়ায়
-
বাড়ির থেকে ৪০০ মিটার দূরেই মৃত্যুফাঁদ! বিশ্বকর্মা পুজো থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত যুবক
-
প্রতীক নিয়ে জটিলতা হুমায়ুনের দলেও! রেজিনগরে বিধায়কপুত্রের ‘বাঁশি’ চিহ্নে লড়াই নিয়ে চরমে অনিশ্চয়তা
-
জোড়াফুলের শ্রাদ্ধ! তৃণমূলের প্রতীক ‘মৃত্যু’তে পুরোহিত ডেকে অভিনব কর্মসূচি বিজেপির
-
নন্দীগ্রামের পর রেজিনগর! মনোনয়ন প্রত্যাহার করবেন মমতার ‘শেষ সৈনিক’ রবিউলও? জল্পনা তুঙ্গে