আকাশনীল ভট্টাচার্য: প্রতিদিনের অভ্যেস। সাইকেল চালিয়ে বাড়ি থেকে ব্রহ্মস্থান, তারপর সেখান থেকে গান্ধীঘাট। এই ছিল ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বিএ ফার্স্ট ইয়ারের ছাত্রী অনু চৌধুরির রোজনামচা। কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে বেরনোর পর আর ফিরলেন না ওই যুবতী। পুলিশের জিপের ধাক্কায় মৃত্যু হল তাঁর। এদিন সকালে ব্রহ্মস্থান এলাকাতেই দুর্ঘটনাটি ঘটে। যুবতীর মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অবরোধ করা হয় বিটি রোডও। পরে পুলিশের লাঠিচার্জের পর ওঠে বিক্ষোভ।
[হাওড়া ব্রিজে বাসের রেষারেষিতে দুর্ঘটনা, শহরে তীব্র যানজট]
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ভোর পাঁচটা নাগাদ টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঁশবাগান এলাকার বাসিন্দা অনু বাড়ি থেকে বেরিয়েছিলেন। এনসিসি-র সঙ্গে যুক্ত থাকায় প্রতিদিন সকালেই সাইকেল নিয়ে বেরোতেন তিনি। প্রথমে ব্রহ্মস্থান, তারপর সেখান থেকে যেতেন গান্ধীঘাটে। কিন্তু এদিন ব্রহ্মস্থান থেকে গান্ধীঘাটের রাস্তার দিকে ঘুরতেই পিছন থেকে এসে তাঁকে ধাক্কা দেয় পুলিশের একটি জিপ। এরপরেই সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। গুরুতর চোট পান। দুমড়ে-মুচড়ে যায় ‘কন্যাশ্রী’ থেকে পাওয়া সাইকেলটিও। কিন্তু যুবতীকে উদ্ধার না করেই পুলিশ চলে যায় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়ে থাকেন ওই ছাত্রী। ঘটনার প্রায় ৪০ মিনিট পর স্থানীয় বাসিন্দাদের নজরে এলে, তাঁরাই ওই যুবতীকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে যুবতীকে আরজিকরে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। পুলিশের জিপটিকে আটক করার দাবিতে টিটাগড় থানায় বিক্ষোভ দেখান তাঁরা। এখানেই শেষ নয়, অবরোধ করা হয় বিটি রোডও। সকাল আটটা থেকে শুরু হয় অবরোধ। চলে সাড়ে ন’টা অবধি। শেষপর্যন্ত পুলিশ লাঠিচার্জ করলে অবরোধ ওঠে। যদিও এই অবরোধের ফলে ইতিমধ্যে বিটি রোড এবং সেই সংলগ্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
[নিউটাউনে প্রতারণা চক্র, ধৃতদের জেরা করতে শহরে জার্মান পুলিশ]
চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট অনুর দুর্ঘটনায় মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। জানা গিয়েছে, অনুর বাবা রাজা চৌধুরি পেশায় একজন দিনমজুর, মা লক্ষ্মী চৌধুরি গৃহবধূ। অনুর এই মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি দোষীদের কড়া শাস্তির দাবিও তুলছেন স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ খবর
-
রণবীরের মেগাবাজেট ‘রামায়ণ’-এর দৃশ্য নিয়ে বিতর্ক তুঙ্গে! কেন আপত্তি উঠল?
-
‘ফ্রান্স ফেভারিট কে বলল?’, অস্ট্রিয়ার বিরুদ্ধে নকআউটে নামার আগে প্রশ্ন তুলে দিলেন ইয়ামাল
-
পরিচালক হিসেবে অবসরগ্রহণের সিদ্ধান্ত, মহেশের ঘোষণায় ‘জখম’ ভক্তহৃদয়
-
মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট! আর জি কর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
‘আমার সুন্দরী বোন’ বললেন তাকাইচিকে, ভারতের বিকাশে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদির