Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Chandranath Rath

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ঝাড়খণ্ডের! টোল প্লাজায় অনলাইন পেমেন্ট, পুলিশের হাত আর কী তথ্য?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িটি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে পথ আটকায়, সেটি ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢোকে।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৭:২৩

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১৭:২৩

options
link
চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ি ঝাড়খণ্ডের! টোল প্লাজায় অনলাইন পেমেন্ট, পুলিশের হাত আর কী তথ্য? zoom
ফাইল ছবি।
Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে পুলিশের হাতে নতুন ক্লু! খুনে ব্যবহৃত চারচাকা গাড়িটি ঝাড়খণ্ডের। ঘটনার দিন বালি টোল প্লাজায় গাড়িটির টোল কাটা হয়। সেই সূত্রে যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে, সেই মালিকের খোঁজ শুরু হয়েছে। পুলিশের অনুমান, দেড় মাস আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছে। দেড় মাস আগে কারও সঙ্গে চন্দ্রনাথের বড় কোনও ঝামেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খুনের সময় ওই এলাকায় কে কোথায় ফোন করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে গাড়িটি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে পথ আটকায়, সেটি ঘটনার দিন বালি টোল প্লাজা হয়ে মধ্যমগ্রামে ঢোকে। সেই সময় বালি টোল প্লাজায় টোল কাটে। ইউপিআইয়ের মাধ্যমে টোল কাটানো হয়। সেই সূত্রে জানা গিয়েছে, গাড়িটি ঝাড়খণ্ডের। যে অ্যাকাউন্ট থেকে টাকা দেওয়া হয়েছিল বা টোল কাটে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকের খোঁজ চলছে।

Advertisement

এছাড়াও খুনের ১ ঘণ্টা আগে পরে এলাকা থেকে কোথায় কোথায় ফোন করা হয়েছে বা কোথা থেকে ফোন এসেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই পুলিশের একটি দল উত্তরপ্রদেশের আগ্রায় পাড়ি দিয়েছে। সেখানকার পুলিশের সঙ্গে কথা বলে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এখনও পর্যন্ত তদন্তে পুলিশের মত, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে শুভেন্দুর আপ্ত সহায়ককে। অনুমান, দেড় মাস থেকে চন্দ্রনাথকে খুনের ছক কষা হয়েছে। সেক্ষেত্রে খুনের মোটিভ কী তা ভাবাচ্ছে তদন্তকারীদের। এই সময়কালে কারও সঙ্গে চন্দ্রনাথের বিবাদ হয়েছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.