বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: ফেসবুকে পরিচিত দুই নাবালিকাকে চাকরির টোপ দিয়ে অপহরণের অভিযোগ উঠল দমদমের এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম অর্ঘ্য বলে জানা গিয়েছে৷ ইতিমধ্যেই ওই দুই নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ৷ তাদের তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে৷ অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ৷
[তৃণমূলে যোগ দিচ্ছেন! প্রশ্ন শুনে মেজাজ হারালেন আবু হাসেম]
ঘটনায় সূত্রপাত মাস কয়েক আগে৷ ফেসবুকের মাধ্যমে দমদমের বাসিন্দা অর্ঘ্য নামে এক যুবকের সঙ্গে আলাপ হয় নবদ্বীপের দুই নাবালিকার৷ ধীরে ধীরে ঘনিষ্ঠ হয় তাদের বন্ধুত্ব৷ জানা গিয়েছে, গরিব দুই নাবালিকাকে কলকাতায় ভাল কাজ প্রলোভন দেখায় ওই যুবক৷ এরপর তাদের চলে আসতে বলে কলকাতায়৷ কিন্তু দুই নাবালিকার পক্ষে নবদ্বীপ থেকে একা কলকাতায় আসা সম্ভবপর ছিল না৷ ফলে ওই যুবকই তাদের কলকাতায় নিয়ে আসে বলে অভিযোগ৷ সোমবার সকাল থেকেই দুই নাবালিকার খোঁজে পাচ্ছিল না তাদের বাড়ির লোক৷ এরপরে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করে তাদের পরিবার৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ৷
[আয়ার হাত থেকে পড়ে সদ্যোজাতের মৃত্যু, উত্তেজনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে]
পুলিশ জানাচ্ছে, তদন্তে নেমে তাঁরা জানতে পারেন কলকাতার দমদম এলাকায় রাখা হয়েছে ওই দুই নাবালিকাকে৷ এরপর পুলিশের তৎপরতায় সোমবারই মধ্য রাতে দমদমের একটি লেডিস হোস্টেলে অভিযান চালায় পুলিশ৷ সেখান থেকে উদ্ধার করা হয় ওই দুই নাবালিকাকে৷ অভিযুক্ত অর্ঘ্যই তাদের ভুল বুঝিয়ে কলকাতায় নিয়ে গিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা৷ মঙ্গলবার তাদের তোলা হয় নবদ্বীপ আদালতে৷ তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমেছে নবদ্বীপ থানার পুলিশ৷ অভিযুক্তের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অনুমান হচ্ছে পাচারের উদ্দেশ্যেই দুই নাবালিকাকে কলকাতায় নিয়ে আসে অভিযুক্ত৷ ইতিমধ্যে তাদের তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে৷
সর্বশেষ খবর
-
‘বিফ খেয়েছি’ বলেই বিতর্কে বিশ্বজিৎ, মৌন টলিউডকে ‘ভাড়াটে পারফর্মার’ কটাক্ষ সুরজিতের
-
‘মাধ্যম’ বিজেপি বিধায়করা, ফোনে বেকার ছেলেমেয়েদের ‘বায়োডাটা’ চাইছেন প্রতারকরা, তারপর…
-
নন্দীগ্রামে মমতা দাঁড়ালে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত! প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ‘গুগলি’ ঋতব্রতদের
-
মার্কিন চাপে নতিস্বীকার? ‘ভাড়াটে’ সৈনিকের বিরুদ্ধে জঙ্গি অভিযোগ এনেও প্রত্যাহার এনআইএ’র
-
কাশ্মীরে পুরো ‘বন্দে মাতরম’ গাইলেন আবদুল্লারা! খেপে গেল কংগ্রেস, ‘মুসলিম লিগ’ তোপ বিজেপির