সৌরভ মাজি, বর্ধমান: নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ টাকা-সহ একটি গাড়ি আটক করল পুলিশ। শুক্রবার রাতে বর্ধমানের তেলিপুকুর এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় রায়নার দিক থেকে দামোদরের সেতু পার হয়ে একটি চারচাকা গাড়ি বর্ধমান শহরের দিকে যাচ্ছিল। গাড়িটি আটকায় পুলিশ। গাড়িতে এক শিশু-সহ তিনজন মহিলা ছিলেন বলে জানা গিয়েছে।
তল্লাশিতে গাড়িতে বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশকর্মীরা। গাড়ির আরোহীদের কাছে টাকার নথি দেখতে চাইলে তাঁরা তা দেখাতে পারেননি। খবর পেয়ে বর্ধমান থানার আইসি-সহ পদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। গাড়ির মালিক সহ কয়েকজনও ঘটনাস্থলে আসে।
[আরও পড়ুন: নতুন দুই জাতীয় সড়কের তৈরিতে আরও গতি, জমি অধিগ্রহণের ডেডলাইন বেঁধে দিল নবান্ন]
তারা দাবি করেন, ব্যবসার টাকা। কিন্তু বিপুল টাকার সঠিক কোনও নথিও তাঁরা দেখাতে পারেননি। পুলিশ গাড়ির আরোহী-সহ সব টাকা থানায় নিয়ে যায়। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এই বিপুল টাকার উৎস জানার চেষ্টা চলছে। সঠিক নথি দেখাতে না পারায় গাড়ি-সহ ওই টাকা আটক করা হয়েছে। এই টাকা কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা চলছে।
[আরও পড়ুন: ‘২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের আর্থিক বেনিয়ম সামনে আসবে’, চ্যালেঞ্জ কুণালের]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!