Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
বাসন্তী

রাজনৈতিক অশান্তিতে ফের উত্তপ্ত বাসন্তী, বোমার ঘায়ে গুরুতর জখম শিশু

বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৯, ১৪:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৯, ১৪:৪৭

options
link
রাজনৈতিক অশান্তিতে ফের উত্তপ্ত বাসন্তী, বোমার ঘায়ে গুরুতর জখম শিশু zoom
ফাইল ফটো

দেবব্রত মণ্ডল, বারুইপুর: যুব তৃণমূল নেতা খুনের রেশ এখনও কাটেনি। তার মাঝে বোমাবাজিতে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। যুব তৃণমূল কর্মী কুতুব মল্লিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠল দলেরই আরেক পক্ষের বিরুদ্ধে। রাজনৈতিক সংঘর্ষের আঁচ থেকে রেহাই পেল না বছর চারেকের শিশুও। শরীরের একাধিক জায়গায় বোমার স্প্লিন্টারে ক্ষত তৈরি হয়েছে তার। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে তাকে চিত্তরঞ্জন মেডিক্যালে স্থানান্তরিত করা হয়েছে। বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

ছুটির দিনের শীতের সকালে তখনও সকলের ঘুম ভাঙেনি। আড়মোড়া ভেঙে সবে ঘুম থেকে উঠছিলেন স্থানীয়রা। আচমকাই ছুটির সকালে ছন্দপতন। বাসন্তীর কাঁঠালবেড়িয়া এলাকার বাসিন্দা কুতুব মল্লিকের বাড়ির দিক থেকে শোনা যায় বোমাবাজির শব্দ। শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে বুঝতে পারেন যুব তৃণমূল কর্মী কুতুব মল্লিকের বাড়িতেই বোমাবাজি হয়েছে। বোমাবাজির মাঝে পড়ে যায় ঘুমন্ত শিশু। তাতেই গুরুতর জখম হয় সে। বোমার স্প্লিন্টারে শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয় তার। অসহ্য যন্ত্রণায় কান্নাকাটি করতে শুরু করে সে। তড়িঘড়ি শিশুকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শিশুর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার। প্রশ্ন হল বোমাবাজির নেপথ্যে কারা রয়েছে? স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরেই বোমাবাজি করা হয়। তাতেই গুরুতর জখম হতে হল শিশুকে। এদিকে এই ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পিকনিক করতে গিয়ে খালে সাঁতার কাটাই কাল! জলে ডুবে মৃত্যু ২ যুবকের]

উল্লেখ্য, এর আগে শুক্রবার সন্ধেয় উত্তপ্ত হয়ে ওঠে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের ভারতী মোড়। ওইদিন কয়েকজন যুবকের সঙ্গে দোকান থেকে বাড়ি ফিরছিলেন রহিম শেখ নামে এক তৃণমূল কর্মী। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। প্রায় আট থেকে দশ রাউন্ড গুলি চালানোর পর তাঁদের লক্ষ্য করে বোমাও ছোঁড়া হয়। গুরুতর জখম হন রহিম শেখ ও তাঁর সঙ্গীরা। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা জানান রহিম মারা গিয়েছেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলেই দাবি দলের একাংশের। রহিম শেখের খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান স্থানীয়রা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও বোমাবাজির ঘটনায় নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাসন্তী থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। শুরু হয়েছে তদন্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.