টিটুন মল্লিক, বাঁকুড়া: উনিশের লোকসভা ভোটের আগেই দলবদল করেছিলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়ে সেবার জিতেও যান। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ হন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। আসছে আরও এক লোকসভা নির্বাচন। আর তার আগে বিষ্ণুপুর (Bishnupur) এলাকায় সাংসদের বিরুদ্ধে জনরোষ বাড়ছে। তার প্রমাণ মিলল রবিবার বিষ্ণুপুর এলাকায় তাঁর বিরুদ্ধে একাধিক পোস্টার পড়ার ঘটনায়। তাতে সৌমিত্র খাঁ-কে ‘টিকিট বিক্রির কাণ্ডারি’ বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে সাংসদের অবশ্য দাবি, এসব তৃণমূলের (TMC) কাজ।
রবিবার বিষ্ণুপুরে (Bishnupur) বিজেপির দলীয় কার্যালয়ের আশপাশে সৌমিত্র খাঁ বিরোধী পোস্টারগুলো নজরে পড়ে। ছাপার অক্ষরে তার কোনওটায় লেখা – ‘বিষ্ণুপুর বিধানসভার টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র’, কোনওটায় লেখা ‘বিষ্ণুপুর জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক’। পোস্টারের নিচে লেখা ‘বিষ্ণুপুর লোকসভা রাজনৈতিক দূষণ বিরোধী সামাজিক সচেতন জনগণ’। কারা এই জনগণ, সে বিষয়ে কারও কোনও ধারণা হচ্ছে না।
[আরও পড়ুন: সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক রাজ্য সঙ্গীত, বাংলা দিবস পালনেরও বিজ্ঞপ্তি নবান্নের]
এই পোস্টার দেখে সৌমিত্র খাঁ-র বক্তব্য, তৃণমূল এই এলাকায় রাজনৈতিক জমি হারিয়ে এসব পোস্টারের রাজনীতি করছে। পরের লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপি ৩৫ আসন পাবে বলে দাবি করেন বিষ্ণুপুরের সাংসদ। আবার দলের অন্দরের খবর, সৌমিত্র ঘনিষ্ঠরা যাঁরা তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন, তাঁরাই এখন সৌমিত্র বিরোধী হয়ে পোস্টার দিয়েছেন। কিন্তু তৃণমূল সমস্ত দায় অস্বীকার করেছে। জেলা নেতৃত্বের পালটা দাবি, গেরুয়া শিবির এখন গোষ্ঠীকোন্দলে দীর্ণ। আর তারই বহিপ্রকাশ ঘটেছে সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে এসব পোস্টারে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগই নেই।
[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!