নন্দন দত্ত, সিউড়ি: কলেজে ছাত্রছাত্রীদের বহিরাগতদের বিরক্তির হাত থেকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় পাশে থাকার আশ্বাস কলেজ অধ্যক্ষের। কলেজে শৃঙ্খলা ফেরাতে তিনি নিজে এই উদ্যোগ নেন বলেই জানান অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে নিজের মোবাইল নম্বর দিয়ে কোথাও অসুবিধা হলে তাঁকে সরাসরি জানানোর আবেদন করেন তিনি।
এদিন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ নিজেই কলেজের শৃঙ্খলা ফেরাতে এই পোষ্ট করেছেন বলে জানান। তার আগে গত সপ্তাহে অবশ্য কলেজে ভরতি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের নিয়ে কলেজ ও শিক্ষার পরিবেশ নিয়ে একটা আলোচনাচক্র করেন। সেখানেই তিনি তাঁর নিজের মোবাইল নম্বর ছাত্রছাত্রীদের দেন। জানিয়ে দেন কলেজে শিক্ষার পরিবেশে কোনও বিরক্তিকর বিষয় দেখলেই তাঁর ফোন নম্বরে সরাসরি যেন তাঁকে জানানো হয়। সঙ্গে সঙ্গে এও জানিয়ে দেন অভিযোগকারীর বিষয়ে সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকবে।
[আরও পড়ুন: টাকার বিনিময়ে বেআইনি গর্ভপাত? নদীর ধার থেকে ভ্রূণ উদ্ধারে বিতর্কে বালুরঘাটের হাসপাতাল]
সেকথা গৌতমবাবু বুধবার তাঁর ফেসবুক পেজে লেখেন। তিনি লেখেন, “আমাদের কলেজের ছাত্রীরা কয়েকজন বাজে ছেলেদের দ্বারা বিভিন্নরকমভাবে বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বলে জানতে পারলাম। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি আমাকে ফোন নম্বরগুলি জানাও। আমি নাম গোপন রাখব কিন্তু যথাযথ ব্যবস্থা নেব। কিছু ছেলে নবাগত ছাত্রীদের ফোন নম্বরে মেসেজ পাঠাচ্ছে। তাছাড়া ছাত্রীদের সাইকেল বা টোটোর পিছু ধাওয়া করে কটূক্তি করছে। সকলকে সচেতন ও সাবধান করছি।” অধ্যক্ষ জানান, “এক ছাত্রীর ফেসবুক পোষ্ট দেখে আমরা বিষয়টি জানতে পারলাম। তারপরেই এই পদক্ষেপ নিতে সকলের হয়ে আমিই এগিয়ে এলাম।”
[আরও পড়ুন: ‘নিশ্চয়ই সাহায্য করব’, মিজোরামে নিহত বাংলার শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস
-
গুগলের ৪ কোটির চাকরি ছেড়ে খোলেন রেস্তরাঁ, প্রাক্তন টেককর্মীর বর্তমান আয় জানলে চমকে যাবেন!
-
রুশ মাটিতে রবীন্দ্র-জয়যাত্রা, কবিগুরুর হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু মস্কোয়
-
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের সময়সূচি প্রকাশ, কবে থেকে শুরু?