সম্যক খান, মেদিনীপুর: ওরা সকলেই অপরাধী। তাই বর্তমান ঠিকানা মেদিনীপুর সংশোধনাগার। এক কথায় তথাকথিত সমাজ থেকে অনেকটাই দূরে তাঁরা। কিন্তু রাজ্যবাসীর এই বিপদে এগিয়ে এসেছেন এই সকল মানুষও। জেলে কাজ করে যা উপার্জন হয়েছে তা মিলিয়ে ৬৬হাজার টাকা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। তাদের এই উদ্যোগের প্রশংসা করছেন সকলেই। ধন্যবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
করোনা আতঙ্ক ধরিয়েছিল তাদের মনেও। নিজেরা তথাকথিত সমাজের বাইরে থাকলেও তাদের পরিজনরাতো এই সমাজেরই অংশ। তাই দেশের বিপদ এক অদ্ভুত ভয়ের সঞ্চার করেছিল তাঁদের মনেও। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ত্রাণ তহবিলের কথা। তখনই মেদিনীপুর সংশোধনাগারের ১২ বন্দি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে, মারণভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ে শামিল হবেন তারাও। সেই মতোই জেলে কাজ করে যা উপার্জন হয়েছে, তা এক জায়গায় করেন। ১২জনের উপার্জনে মোট ৬৬ হাজার পাঁচশো টাকা হয়। সোমবার সেই টাকাই ত্রাণ তহবিলে তুলে দেন ওই ১২ জন।
[আরও পড়ুন: ‘ভয় পাবেন না করোনাকে’, সুস্থ হয়ে বাড়ি ফিরে সাহস জোগাচ্ছেন হাবড়ার ছাত্রী]
জানা গিয়েছে, এদের মধ্যে ৭ জন সংশোধনাগারের ক্যান্টিনে কাজ করেন। বাকি ৫ জন অন্যকাজে জড়িত। বন্দিদের কথায়, “সবাই দূরে থাকলেও আমরা তো সমাজের বাইরে নই। এই সমাজের প্রতি, দেশের প্রতি আমাদেরও দায়িত্ব আছে। সেই কারণেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম।” বিষয়টি জানার পর মঙ্গলবারই ওই বন্দিদের ধন্যবাদ জানাতে যান এডিজি (কারা) পীযূষ পান্ডে। ফুল-মিষ্টি তুলে দেন তাদের হাতে। তাদের এই উদ্যোগে অভিভূত মেদিনীপুর জেলের সুপারও।
[আরও পড়ুন: মানবিক, রেশন কার্ডহীন ১৬ লক্ষ মানুষকে ছ’মাসের ফুড কুপন দিচ্ছে রাজ্য]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?