Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ৫ জুলাই ২০২৬

দেরিতে ট্রেন আসায় দীর্ঘক্ষণ অবরোধ গুসকরায়, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ঘণ্টা দুয়েকের অবরোধে আটকে পড়ে গণদেবতা এক্সপ্রেস-সহ বহু ট্রেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭, ১১:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০১৭, ১১:১৩

options
link
দেরিতে ট্রেন আসায় দীর্ঘক্ষণ অবরোধ গুসকরায়, ভোগান্তিতে নিত্যযাত্রীরা zoom

সুব্রত বিশ্বাস:  নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে এসেছে বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। প্রতিবাদে বুধবার সকাল থেকে বর্ধমা্ন-রামপুরহাট রুটে গুসকরা স্টেশনে রেল অবরোধ করলেন নিত্যযাত্রীরা। ঘণ্টা দুয়েকের অবরোধে গুসকরা স্টেশনেই দাঁড়িয়ে থাকে আপ গণদেবতা এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে বহু স্বল্পদূরত্বের ট্রেন। চূড়ান্ত নাকাল হন নিত্যযাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছে, সকাল থেকে প্রবল কুয়াশার দৃশ্যমানতা কমে গিয়েছে। তাই যাত্রীদের সুরক্ষার কারণে দেরিতে ট্রেন চলছে।

[পড়ুয়াদের জন্য সুখবর, এবার বিনামূল্যেই মিলবে মান্থলি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পূর্ব বর্ধমানের গুসকরা থেকে বিভিন্ন প্রয়োজনে নিত্যদিন কলকাতা ও বর্ধমান যাতায়াত করেন বহু যাত্রী। তাঁদের অভিযোগ, প্রায় প্রতিদিন ট্রেন লেট করছে। ফলে সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না তাঁরা। বুধবার সকালেও অনেক দেরিতে গুসকরা স্টেশনে পৌঁছয় বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। আর তাতেই নিত্যযাত্রীদের ক্ষোভ চরমে ওঠে। রেল অবরোধ শুরু করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে অবরোধ। অবরোধে জেরে গুসকরা স্টেশনে আটকে থাকে আপ গণদেবতা এক্সপ্রেস। বিভিন্ন স্টেশনের দাঁড়িয়ে পড়ে বহু স্বল্পদূরত্বের ট্রেন। কাজের দিনে আচমকাই রেল অবরোধে হয়রান হতে হয় বর্ধমান-রামপুর রুটের নিত্যযাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা। দীর্ঘক্ষণ বোঝানোর পর, শেষপর্যন্ত সকাল সাড়ে দশটা নাগাদ অবরোধ তুলে নেন নিত্যযাত্রীরা।

[তদন্তে যেতে তেলের টাকা চাইছে পুলিশ! সুপারের দ্বারস্থ গৃহবধূ]

এই বর্ধমান-রামপুরহাট রুট দিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ২৬ জোড়া ট্রেন চলে। রেলপুলিশের সুপার নীলাদ্রী চক্রবর্তী জানিয়েছেন, রেল আইনে সময়ানুবর্তিতার থেকে যাত্রীদের সুরক্ষার বিষয়টিকেও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আইন মেনে দেরিতে ট্রেন চালাতে বাধ্য হয়েছেন তাঁরা। কারণ, প্রবল কুয়াশার কারণে সকাল থেকে দৃশ্যমানতা খুবই কম ছিল। এই পরিস্থিতিতে সময় মেনে ট্রেন চালাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারত।

[প্রৌঢ়াকে গণধর্ষণ ৩ মদ্যপের, শুধু মারধরের অভিযোগ নিল পুলিশ]

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.