Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Purulia

পালাবদলের পরেই একের পর এক অভিযোগ, পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান

রোহিত আগরওয়াল জানান, ''বাবা ভীষণ অসুস্থ। চিকিৎসকরা বাবাকে একেবারে বিশ্রামের পরামর্শ দিয়েছেন।''

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৪:০৬

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৪:০৬

options
link
পালাবদলের পরেই একের পর এক অভিযোগ, পদত্যাগ করলেন ঝালদার পুরপ্রধান zoom
পদত্যাগ করলেন পুরুলিয়ার ঝালদার পুরপ্রধান।
Advertisement

অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন পুরুলিয়ার (Purulia) ঝালদার পুরপ্রধান সুরেশ আগরওয়াল। শনিবার ঝালদার মহকুমাশাসকের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। পুরপ্রধানের পাশাপাশি তিনি ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকেও পদত্যাগ করেন। ওই পদত্যাগ পত্রেই সেটি উল্লেখ করেন তিনি। ওই পদত্যাগ পত্রের প্রতিলিপি রাজ্যের নগরোন্নয়ন ও পুরবিষয়ক মন্ত্রী-সহ ওই বিভাগের প্রধান সচিব, পুরুলিয়ার জেলাশাসক এবং পুরসভার কার্যনির্বাহী আধিকারিকের কাছেও পাঠানো হয়।

ছেলে রোহিত আগরওয়াল জানান, ” বাবা ভীষণ অসুস্থ। চিকিৎসকরা বাবাকে একেবারে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কারণেই বাবা পুরপ্রধান ও কাউন্সিলর থেকে পদত্যাগ করলেন।”

এই পুরসভায় মোট আসন ১২ টি। ২০২২ সালের পুরসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল কংগ্রেস পায় ৮ টি আসন। কংগ্রেস ও নির্দল পায় দুটি করে আসন। পরে দুই নির্দল কাউন্সিলর তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ৫ কাউন্সিলর ও কংগ্রেসের ২ কাউন্সিলরের সমর্থনে পুরপ্রধান ছিলেন সুরেশ আগরওয়াল। বাকি তৃণমূলের ৫ কাউন্সিলর সুরেশ বিরোধী। কংগ্রেসের কাউন্সিলর পূর্ণিমা কান্দু মারা গিয়েছেন। রাজ্যে পালাবদলের পর পুরপ্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়। বিজেপি ক্ষমতায় আসার পর তিনি পুরসভায় যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। ফলে পুরসভার কাজকর্মে সমস্যা হচ্ছিল। পুরপরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন ঝালদার মানুষজন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুরেশ আগরওয়ালের ছেলে রোহিত আগরওয়াল জানান, ” বাবা ভীষণ অসুস্থ। চিকিৎসকরা বাবাকে একেবারে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সেই কারণেই বাবা পুরপ্রধান ও কাউন্সিলর থেকে পদত্যাগ করলেন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.