Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Birbhum

আগ্রহ ছিল ধর্মীয় বিষয়ে, বুকে মেয়ের নিখোঁজ বার্তা নিয়ে মায়াপুরের পথে পথে ঘুরছেন বাবা!

গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। ঘটনার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৯:৫৬

link
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৬, ১৯:৫৬

options
link
আগ্রহ ছিল ধর্মীয় বিষয়ে, বুকে মেয়ের নিখোঁজ বার্তা নিয়ে মায়াপুরের পথে পথে ঘুরছেন বাবা! zoom
মেয়ের খোঁজে মায়াপুরে বাবা।
Advertisement

চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ মেয়ে। এবার তাঁর খোঁজে মায়াপুরের রাস্তা রাস্তায় ঘুরলেন সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অর্ধেন্দু সিংহ। হাতে মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে তিনি মায়াপুরের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং কেউ তাঁর মেয়েকে দেখে থাকলে যোগাযোগ করার আবেদন জানান। কিন্তু ব্যর্থ হয় সব চেষ্টাই। সেখানে তাঁর মেয়ের খোঁজ কেউই দিতে পারেননি। ফলত খালি খাতেই ফিরেছেন অর্ধেন্দু। তিনি বলেন, ”মেয়ের যেহেতু ধর্মীয় বিষয়ে একটু আগ্রহ ছিল, তাই জেলার সমস্ত মন্দির ঘুরে মায়াপুরেও গিয়েছিলাম। যদিও খালি হাতেই ফিরতে হয়েছে, তবুও আমি চেষ্টা চালিয়ে যাব।”

মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা চষে ফেলেছেন।  মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও ঘুরেছেন।

জানা গিয়েছে, গত ১৩ মার্চ থেকে নিখোঁজ রয়েছেন অর্ধেন্দুবাবুর মেয়ে অমৃতা সিংহ। ঘটনার পর সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে পুলিশের পাশাপাশি সিআইডিরও সহযোগিতা নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। দীর্ঘ সময় কেটে যাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের। মেয়ের খোঁজে অর্ধেন্দুবাবু ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন এলাকা চষে ফেলেছেন।  মেয়ের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও ঘুরেছেন। কিন্তু কোথাও কোনও সূত্র না মেলায় এবার আশার আলো খুঁজতে তিনি পৌঁছে ছিলেন মায়াপুরে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভেবেছিলেন, নিখোঁজ মেয়ের বিষয়ে কিছু অন্তত আলো দেখতে পাবেন। আর সেই কারণেই মায়াপুর ইসকন মন্দির-সহ বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্ল্যাকার্ডে থাকা ছবি দেখিয়ে মেয়ের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করেন। কিন্তু কেউই আশার কথা তাঁকে শোনাতে পারেনি। ফলে একপ্রকাশ হতাশ হয়েই বীরভূমে ফিরেছেন অর্ধেন্দু সিংহ। তিনি জানিয়েছেন, ”দু’দিন মায়াপুরে ছিলাম। যত বেশি মানুষের সঙ্গে সম্ভব কথা বলেছি। ইসকনেও গিয়েছি। যদি কারও কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়, সেই আশাতেই ছিলাম।” এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত মেয়ের কোনও খোঁজ না মেলায় ক্রমশ বাড়ছে পরিবারে উদ্বেগ-দুশ্চিন্তা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.