সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ভোট পরবর্তীর হিংসার ফের উত্তপ্ত হয়ে উঠল পুরুলিয়া৷ গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের পর বিজেপি কর্মীর দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ শুধু খুনই নয়, মাওবাদীদের কায়দায় মৃত বিজেপি কর্মীর পিঠে লিখে দেওয়া হল, ‘১৮ বছর বয়সে বিজেপির রাজনীতি৷’
[রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ঝাড়গ্রাম, রাতভর বিজেপি কার্যালয়ে বোমাবাজি ]
আর পাঁচটা দিনের মতো বুধবারের দিনটা শুরু হয়েছিল জঙ্গলমহলে৷ সব কিছুই ঠিকঠাক এগোচ্ছিল৷ কিন্তু, এদিন সকালে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় হঠাৎ কাটল তাল৷ মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠল জঙ্গলমহল৷ এদিন পুরুলিয়ার বলরামপুরের সুপুডি গ্রামে বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা৷ মৃতদেহের পাশ থেকে একটি হুমকি পোস্টারও উদ্ধার হয়৷ সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে হুমকির বার্তা দেওয়া হয়৷ গ্রামের মধ্যে বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থলের ভিডিও রেকর্ডিং করা হয় বলরামপুর থানার পুলিশ৷ মৃতদের পাশে পড়ে থাকা সাদা কাগজে কালো কালি দিয়ে লেখা হুমকির পোস্টার ও মৃত যুবকের ব্যাগ ও মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ দেখে স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, প্রথমে বেধড়ক মারধর করার পর যুবকের পরনে থাকা ট্র্যাকস্যুট প্যান্ট দিয়ে গলায় ফাঁস গালিয়ে খুন করা হয়৷ পরে দেহটি গাছের ঝুলিয়ে দিয়ে হুমকির চিঠি লিখে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
[সিপিএমের অফিস ভাঙচুর, অভিযোগের তির শাসকদলের দিকে]
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে ত্রিলোচন মাহাতো বিজেপির হয়ে ব্যাপক প্রচার করে৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও ত্রিলোচনের যোগাযোগ ছিল চোখে পড়ার মতো৷ এদিনের এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ তোলা হয়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন তাদের কর্মী। কারণ, এবারের পঞ্চায়েত নির্বাচনে পুরুলিয়ার বলরামপুর তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি৷ বলরামপুরের দুই জেলা পরিষদ আসনেও তৃণমূলের পরাজয় হয়েছে৷ সাতটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে বিজেপি৷ পঞ্চায়েত সমিতির মোট ২০ আসনের মধ্যে ১৮টি বিজেপি দখলে চলে এসেছে৷ অভিযোগ, বিজেপির এই জয়ের কারণেই খুন হতে হয়েছে বিজেপি৷ পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীর অভিযোগ, ‘‘তৃণমূলের যুবরাজ পুরুলিয়া বিরোধী শূন্য করবেন বলে গতকালই কলকাতায় ঘোষণা করেছেন৷ ওই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আজ কর্মীকে খুন করা হল৷ আমরা এই ঘটনার প্রতিবাদে বড়সড় আন্দোলনে নামব৷’’ যদিও, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল৷ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন বলে পালটা অভিযোগ তৃণমূলের। এদিন সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়ার পুলিশ সুপার বলেন, ‘ব্যক্তিগত আক্রোশের জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। মৃতের শরীরে কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি।’
[যোগীর রাজ্যে ফের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি বিধায়ক]
সর্বশেষ খবর
-
‘এটাই আমার আশীর্বাদ ও অভিশাপ’, উইম্বলডন স্বপ্নভঙ্গেও হতাশ নন জকোভিচ, অবসর নিয়ে কী বার্তা?
-
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যালের পাঁচ জনকে শোকজ করল স্বাস্থ্যদপ্তর
-
মাঝরাতে টলমল পায়ে শৌচালয়ে! গর্ভাবস্থার শেষ পর্যায়ে কেমন অনুভূতি? জানালেন হবু মা দীপিকা
-
মেডিক্যাল ভিসায় কলকাতায় এসে চোরাই মোবাইল পাচারের নেটওয়ার্ক, গোয়েন্দা জালে বাংলাদেশের ‘ডলার’
-
ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী, নির্যাতিতা ও ‘নির্দোষ’ ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর