বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ফের লোকাল ট্রেন (Local trains) দাঁড় করানোর দাবিতে বিক্ষোভে শামিল নদিয়ার (Nadia) জালালখালি এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষজন। মঙ্গলবার, সপ্তাহের কর্মব্যস্ত দিন সকাল থেকে রেললাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলতে থাকায় শিয়ালদহ (Sealdah) মেন শাখার বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। সময়মতো গন্তব্যে পৌঁছতে যাত্রীরা রীতিমতো হিমশিম খান। তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় জালালখালি হল্ট স্টেশনের আগে।
বিক্ষোভকারীদের একটাই দাবি, জালালখালি হল্ট (Jalalkhali Halt) স্টেশনে সব ট্রেন দাঁড় করাতে হবে। যতক্ষণ না রেল আধিকারিকদের তরফে এই মর্মে লিখিত আশ্বাস মিলছে, ততক্ষণ অবরোধ তুলবেন না। জালালখালি হল্টে ট্রেন দাঁড় করানোর দাবি নতুন নয়, দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার এই একই দাবিতে রেল অবরোধ হয়েছে। সেসময় রেল কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাস দিলেও লাভ হয়নি। পরবর্তী সময়েও এই স্টেশনে অনেক ট্রেনই দাঁড়ায় না। ফলে যাত্রীবিক্ষোভের ঘটনা প্রায় নিত্যদিনের।
[আরও পড়ুন: দ্রুত গ্রামীণ এলাকায় পানীয় জলের সংযোগ, অক্টোবর মাসে দেশের মধ্যে দ্বিতীয় রাজ্য]
মঙ্গলবারও একই ঘটনা। কোভিড পরিস্থিতিতে প্রায় ৬ মাস লোকাল ট্রেন বন্ধ থাকার পর রবিবার থেকে চালু হয়েছে। তাই সেই দাবি ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে রেললাইনে বসে সমস্ত ট্রেন আটকে দেন প্রায় ৫টি গ্রামের বাসিন্দারা। এর জেরে শিয়ালদহ মেন শাখায় ব্যাপকভাবে ব্যাহত হয় রেল পরিষেবা। যাত্রীরা ট্রেনের মধ্যেই দীর্ঘক্ষণ আটকে পড়েন। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, যতক্ষণ না জালালখালি হল্টে ট্রেন দাঁড় করানো নিয়ে তাঁরা রেল কর্তৃপক্ষের লিখিত আশ্বাস পাবেন, ততক্ষণ এই অবরোধ চলবেই। দীর্ঘক্ষণ এভাবে আটকে থাকায় কোনও কোনও যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করেন।
[আরও পড়ুন: চিনা আলোয় ছেয়েছে বাজার, দিওয়ালিতে বাহারি টুনিকে টেক্কা দিতে প্রস্তুত বাংলার ‘প্রদীপ গ্রাম’]
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর