সঞ্জীব মণ্ডল ও রাজ কুমার: রাতভর বৃষ্টির জের৷ ভাসছে উত্তরবঙ্গে বিভিন্ন অংশ৷ আলিপুরদুয়ারের বিভিন্ন প্রান্তে জলের তলায় তলিয়ে গিয়েছে রেললাইন৷ যার প্রভাবে ব্যাহত রেল চলাচল৷ আগামী ২৪ ঘণ্টা ভুটান পাহাড়ে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের৷ পরিস্থিতি সামাল দিতে তৈরি প্রশাসন৷
[কয়েকটি জেলায় বিক্ষিপ্ত অশান্তি, রাজ্যে সচল জনজীবন]
রবিবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে শুরু হয় বৃষ্টি৷ রাতভর বৃষ্টিতে জলের তলায় চলে যায় আলিপুরদুয়ার, শিলিগুড়ি-সহ বিস্তীর্ণ এলাকা৷ এক রাতের বৃষ্টিতে কোথাও হাঁটুজল, আবার কোথাও কোমর সমান জল জমে গিয়েছে৷ বিন্নাগুড়ি, হাসিমারা-সহ একাধিক এলাকায় জলের তলায় তলিয়ে গিয়েছে রেললাইন৷ সোমবার দিনভর আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকায় ব্যাহত রেল চলাচল৷ বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ও দুরপাল্লার ট্রেন৷ বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে৷ আলিপুরদুয়ারের ২০টি ওয়ার্ডের নিচু এলাকা চলে গিয়েছে জলের তলায়৷ ফুঁসছে নদীগুলিও৷ কালজানি নদীতে হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর৷ জেলাশাসক নিখিল নির্মল বলেন, ‘‘ভুটান পাহাড়ে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷ পরিস্থিতির দিকে নজর রাখছি৷ এখনই জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়নি৷ সতর্ক আছি৷ প্রয়োজন হলেই ব্যবস্থা নেব৷’’
[মাছ খাবেন না, মরফিন ভাইরাসের ভুয়ো মেসেজে ছড়াচ্ছে আতঙ্ক]
আলিপুরদুয়ারের পাশাপাশি প্রবল দুর্যোগ শিলিগুড়িতেও৷ জলের তলায় চলে গিয়েছে মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া-সহ অধিকাংশ এলাকা৷ জলবন্দি হয়ে পড়েছেন কয়েকহাজার মানুষ৷ রংটং থেকে তিনধারিয়া হয়ে কার্শিয়াং পর্যন্ত ৫৫ নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে৷ ধসে বিপর্যস্ত হিলকার্ট রোড৷ মাটি ধসে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে৷ সেচ দপ্তরের তরফে জানানো হয়েছে, মহানন্দা নদীর জল বিপদসীমা ছুঁইছুঁই৷ ফুঁসছে ফুলেশ্বরী, জোড়াপানি, পঞ্চনই নদী৷ তার জেরে দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারাও৷ তাঁদের উদ্ধার করে অন্যত্র উঁচু জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে বেহাল পরিস্থিতি মিরিকেরও৷ এদিকে, রাতভর বৃষ্টির জেরে শালবাড়িতে একটি বাড়ির পাঁচিল চাপা পড়ে মারা গিয়েছেন নারায়ণ মণ্ডল নামে এক ব্যক্তি৷
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের