অরিজিৎ গুপ্ত, হাওড়া: আদালত থেকে চম্পট দিল পকসো মামলায় অভিযুক্ত। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা। সে কারণে দুই পুলিশকর্মীকে শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে হাওড়া জেলা পুলিশ।
সম্প্রতি গোলাবাড়ি এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুলিশ বিহারের বেগুসরাই থেকে বছর বাইশের বলরাম কুমারকে গ্রেপ্তার করে গোলাবাড়ি থানার পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ ও পকসো মামলা রয়েছে। বুধবার ধৃত বলরামকে হাওড়া জেলা আদালতে তোলা হয়। নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত ছিল। তা সত্ত্বেও নিরাপত্তার ফাঁক গলে পালিয়ে যায় বলরাম।
কীভাবে আদালত চত্বর থেকে পালিয়ে গেল আসামি, স্বাভাবিকভাবে তা নিয়ে প্রশ্ন ওঠে। কোথায় পালিয়ে গেল- তা এখনও স্পষ্ট নয়। বলরামের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা। অভিযুক্তের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মীকে শোকজ করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ধৃত বলরামেরও খোঁজ শুরু হয়েছে।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ড-আপ কমেডির নামে অশালীনতা’, যৌনগন্ধী মন্তব্যে প্রণীত মোরের কড়া সমালোচনা ফড়ণবিসের
-
‘দুয়ারে সরকারের’ ধাঁচে প্রতি ব্লকে হবে জনকল্যাণ শিবির, শুরু ১৫ জুন থেকে
-
নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে নামবে ব্রাজিল, কেমন হবে আন্সেলোত্তির প্রথম একাদশ?
-
৩ ভারতীয় নাবিক হত্যায় বিদেশমন্ত্রী-মার্কিন বিদেশসচিবের কথা, ‘সমর্থনযোগ্য নয়’, গর্জে উঠলেন জয়শংকর
-
প্রেমিক বিবাহিত, সম্পর্ক মানেনি পরিবার! তরুণীর বিয়ের আগের দিন উদ্ধার যুগলের ঝুলন্ত দেহ