রঞ্জন মহাপাত্র, কাঁথি: এবার দিঘা মোহনা বাজারে দেখা মিলল বিরল প্রজাতির চিরনি ফালের। রবিবার সকালে মাছ দেখতে ভিড় জমান উৎসুক জনতা। অনেকেই ছবি তুলে দেন।
জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপের কাছে একটি ট্রলারে ধরা পড়ে বিরল প্রজাতির একটি চিরুনি ফাল। রবিবার সকালে দিঘা মোহনার জিকেডি আরতে আসে মাছটি। যার ওজন ৫০০ থেকে ৫৫০ কিলো। বিশাল এই মাছের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আড়তে উপচে পড়ে ভিড়। সবাই মোবাইলে ছবি তোলে মাছটির। জানা গিয়েছে, এই মাছের বাজার মূল্য কয়েক হাজার টাকা।

[আরও পড়ুন: দিলীপ ঘোষকে গাড়ি-সহ রোলার চাপা দেওয়ার হুঁশিয়ারি! ফের বিতর্কে উদয়ন গুহ]
মৎস্যজীবীদের দাবি, চিরুনি ফাল মাছটির পাখনা দিয়ে জীবনদায়ী ওষুধ তৈরি করা হয়। সাধারণত গভীর সমু্দ্রে পাওয়া যায় এই মাছ। এক ব্যবসায়ীরা জানিয়েছেন, “অত্যন্ত বিরল এই মাছ। তবে চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী।” প্রসঙ্গত, দিঘা মোহনার মাঝে মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে বিশালাকার মাছ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তেলিয়া ভোলা পাওয়া যায়। যা প্রচুর দামে বিক্রিও হয়। এবার দিঘার বাজারে চিরুনি ফাল।
[আরও পড়ুন: নন্দীগ্রামে সন্ত্রাস: শুভেন্দুর গ্রেপ্তারের দাবি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির, FIR ২১ নেতার বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দেওয়ায় মারাত্মক ট্রোলড! বিতর্কের ঝড়ে কী জবাব অপরাজিতার?
-
দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভে উপস্থিত সোনম ওয়াংচুক, কী বার্তা ‘র্যাঞ্চো’র?
-
পুরবোর্ড টিকলে পরবর্তী মেয়র কে? রবিতে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন মমতা
-
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!
-
বাবুঘাটে তলিয়ে গেলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদী, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে রহস্য