Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
jackfruit seeds

কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’!

অনেকেই কাঁঠালের তীব্র গন্ধে অস্বস্তি পান, খাওয়ার তো প্রশ্নই উঠছে না! তবে অনেকে আবার গন্ধের জন্যই ভালোবাসেন কাঁঠাল। এই ফলের প্রতিটি কোয়ায়, হলদে শাঁসের ভিতর থাকে বড়সড় শক্ত বীজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০২৬, ১৮:১২

options
link
কাজু-আমন্ড অতীত, এই চেনা ফলের বীজই ‘সুপারফুড’! zoom
সুপারফুড হিসেবে কাঁঠালের বীজের জুড়ি মেলা ভার

খাবারে বাড়তি প্রোটিন দরকার, পুষ্টিবিদ জানিয়েই দিয়েছেন রোজের ডায়েটে সুপারফুড জোড়ার কথা। আর তাই আপনিও ঠিক করে নিয়েছেন, ড্রাই ফ্রুট রাখবেন খাদ্যতালিকায়। আমন্ড, কাজু, চিনেবাদাম তো থাকছেই। সঙ্গে সূর্যমুখী ফুলের বীজ ও কুমড়োর বীজকেও রাখা যায় সুপারফুডের তালিকায়।

কিন্তু জানেন কি, পুষ্টিবিদরা বলছেন, আমাদের হাতের নাগালেই রয়েছে এমন এক বীজ, যাতে পুষ্টিগুণ ভরপুর। অথচ কত সময়েই তার মূল্য না বুঝে, স্রেফ ফেলে দেয় গৃহস্থ!

Advertisement
jackfruit seeds are superfood packed with protein
খাওয়া যায় সেদ্ধ করে, রোস্ট করে, অথবা তরকারিতে।

গরমকালে আম, লিচু, তরমুজের মতোই ফলের বাজারে দেখতে পাওয়া যায় কাঁঠালও। অনেকেই এই ফলের তীব্র গন্ধে অস্বস্তি পান, খাওয়ার তো প্রশ্নই উঠছে না! তবে অনেকে আবার গন্ধের জন্যই ভালোবাসেন কাঁঠাল। এই ফলের রসে ভরা শাঁসের সুস্বাদ এড়ানো যায় না। কাঁঠালের প্রতিটি কোয়ায়, হলদে শাঁসের ভিতর থাকে বড়সড় শক্ত বীজ (jackfruit seeds)। অনেকেই এই বীজ ফেলে দেন। কোনও কোনও বাড়িতে যদিও তা তরকারিতে খাওয়ার চল থাকে।

পুষ্টিবিদরা বলছেন, স্বাস্থ্যগুণে অতুলনীয় কাঁঠালের বীজ। এতে রয়েছে ভিটামিন বি-ওয়ান ও বি-টু, ফাইবার, প্রোটিন এবং স্টার্চ। প্যাকেটজাত প্রোটিন বার কোথায় লাগে এর সামনে! গরমকালে খাবারের তালিকায় কাঁঠালের বীজ রাখা গেলে, অতি উত্তম! এতে পেশির গঠন মজবুত হয়। শরীর সচল হয় ও কর্মক্ষমতা বাড়ে। ফাইবার থাকায়, হজমে সুবিধা হয়। কোষ্ঠকাঠিন্যের ভয় থাকে না।

তাছাড়া, অনেকেরই অভ্যেস থাকে দুইবেলার ভারী খাবারের ফাঁকে, হালকা স্ন্যাক্স মুখে চালান করা। কাঁঠালের বীজের মতো প্রাকৃতিক স্ন্যাক্স সহজে মেলে না বাজারে! অল্পতেই পেটও ভরে যায়, ফলে বেশি খাওয়ার ইচ্ছে কমে। তাই মেদ ঝরানোর চেষ্টা করছেন যারা, তারাও খেতে পারেন এই সুপারফুড। তাছাড়া, ‘গুড ব্যাকটেরিয়া’-ও রয়েছে কাঁঠালের বীজে, যা পেটের ভিতর হজমজনিত সমস্যার সমাধান করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং মেটাবলিজমে সাহায্য করে।

কীভাবে খাওয়া যায় কাঁঠালের বীজ?

  • ভালোমতন সেদ্ধ করে, নুন-গোলমরিচ ছড়িয়ে খাওয়া যায়।
  • শুকিয়ে, পাতলা ফালি করে কেটে শুকনো খোলায় রোস্ট করা যায়। আলুর চিপস অথবা মাখানার মতো শুকনো স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে।
  • আলু ও কুমড়োর তরকারিতে দেওয়া যায়। মুখে পড়লে দিব্যি খেতে লাগে।

বাড়িতে কাঁঠাল আনা হলে, শাঁসের মধ্যে থেকে বীজ বের করে রোদে শুকিয়ে নিতে হবে প্রথমেই। ঠিকমতো না শুকালে, বা ভিজেভাব রয়ে গেলে, পচন ধরতে পারে। অনেক সময় বাজারে আবার তা আলাদা ভাবেও কিনতে পাওয়া যায়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.