Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Ration Strike

নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘট, মাথায় হাত কোটি কোটি মানুষের

ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১২:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৩, ১২:১৯

options
link
নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘট, মাথায় হাত কোটি কোটি মানুষের zoom
ফাইল চিত্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের প্রথম দিন থেকেই দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশন। এর ফলে সম‌স‌্যায় পড়বেন দেশের ৮১ কোটি মানুষ। ধর্মঘটের ফলে গোটা দেশে ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান ১ জানুয়ারি থেকে বন্ধ থাকবে। 

বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশনে কারচুপির। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। এই অভিযোগ মেটাতে আইরিশ স্ক‌্যানারে গ্রাহকের পরিচয় যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে রেশন দোকানগুলিতে। রেশন তোলার ক্ষেত্রে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ‌্যদপ্তর। তাতেও সমস‌্যা মিটছিল না। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দুবাইয়ে গ্রেপ্তার মহাদেব কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’, ফেরানো হবে ভারতে]

রেশন ডিলারদের দাবি, খাদ্যশস্য নষ্ট কমাতে এফসিআই থেকে চটের বস্তায় খাদ্যশস্য দিতে হবে। দার্জিলিংয়ের মতো অন্যান্য জেলাতেও বর্ধিত কমিশন দিতে হবে। এনএফএসএ-র নিয়ম অনুযায়ী অগ্রিম কমিশন চালু করতে হবে। আর এই দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলেই জানান রেশন ডিলাররা।

[আরও পড়ুন: লোকসভা ভোটে মোদির সাফল্য কামনায় পুতিন, জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ রুশ প্রেসিডেন্টের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.